somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগিং মানে মতপ্রকাশের স্বাধীনতা!

০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাহাঙ্গীর আলম আকাশ ।। মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আর ভাবি না আমি। নজের মত প্রকাশ করতে পারি একশতভাগ। প্রচলিত সাধারণ গণমাধ‍্যমে নয় সোশ‍্যাল মিডিয়া ও ব্লগে এই মতের প্রকাশ সম্পূর্ণ স্বাধীন। ব্লগিং হলো এমন একটি মাধ‍্যম যেখানে সব কথা খোলাখুলিভাবে বলা যায়। তাও যদি আবার কোনরকমের নিয়ন্ত্রণহীন ব্লগিং করা যায় তাহলেতো কোন কথাই নেই। ধরুন আমার কথা ওয়ার্ডপ্রেসে একটা ব্লগ চালু করে দিলাম। এখন আর কেউ কোনভাবেই আমাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমার সাইট হেকিং করারও বোধহয় আর আর সুযোগ নেই। http://penakash.wordpress.com/ এখানে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করার সুযোগ একশত ভাগ। আপনারাও চেষ্টা করে দেখুন না কেন!
বাংলাদেশের মিডিয়ায় আপনি আপনার কোন লেখা ছাপতে চাইলে আপনাকে অবশ‍্যই বাম অথবা ডান যে কোন একটা পক্ষ নিতেই হবে! প্রকৃতি, চিকিৎসাবিজ্ঞান অন‍্য আরও দু’একটি বিষয়ের ব‍্যাপারে ভিন্ন কথা। কিন্তু রাজনীতি বা মানবাধিকার বিষয়ে লিখতে চাইলে আপনাকে অবশ‍্যই সরকারপক্ষ অথবা বিরোধীপক্ষ কিংবা মিডিয়ামালিকপক্ষের স্বার্থ বাঁচিয়েই লিখতে হবে। কিন্তু ব্লগিং সম্পূর্ণ একটা ভিন্ন জগৎ। যে জগতে আপনি নিজেই আপনার সম্পাদক, নির্দেশক, পরিচালক। কেউ আপনাকে কোন কিছু ডিকটেট করার সাহস পাবে না। তাই বাংলাদেশের মিডিয়ায় লেখালেখি ছেড়ে দিয়ে এখন ব্লগিংকেই বেছে নিয়েছি। আমার কোন বিশেষ দল নেই, নেতা-নেত্রী নেই। দেশের সাধারণ মানুষ এবং দেশের মঙ্গলচিন্তাই আমার দল আমার চিন্তা আমার বিশ্বাস। রাজনৈতিক বিশ্বাস আছে, ইতিহাসও মানি। তবে আইনের শাসন, মানবাধিকর, ন‍্যায়বিচার ও গণতন্ত্রের প্রশ্নে কোন উগ্রতাকে প্রশ্রয় দিতে পারি না আমরা। নিজের ভেতরে নেই কোন ধর্মীয় উন্মাদনা বা ধর্মান্ধতা আছে শুধু ভালবাসা, শ্রদ্ধা আর বিশ্বাস। এগুলিকে মানবকল‍্যাণে, সত‍্য প্রকাশে কাজে লাগাতেই ব্লগিং করি আমি। অনেকেই নিন্দা করেন, কঠোর ভাষায় সমালোচনা করেন, গালমন্দও করেন কেউ কেউ। সবকিছুকেই জ্ঞান আহরণ তথা জানার পরিধিকে বাড়ানোর জন‍্য আশির্বাদ হিসেবেই গ্রহণ করি। নেই কোন অভিযোগ, অনুযোগ বা কারও প্রতি অভিমান। আছে শুধু সত‍্যটাকে সামনে এগিয়ে নেয়ার অদম‍্য এক প্রত‍্যাশা আর লড়াকু মন। জয় হোক মানুষ, মানবতার। মানুষ বেঁচে থাকুক, হারিয়ে যাক কাম, ক্রোধ, হিংসা, লোভ আর লালসার বাসনাগুলি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×