somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাগল এবং ফেসবুকীয় মনুষত্ব

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার ভুল করে এক ছাগল ফেসবুকে একটা একাউন্ট খুলে ফেলল। যেহেতু সে নতুন এবং ফ্রেন্ডলিস্টে তেমন কোন নারী ছাগল নাই তাই সে ঘাসের সাথে তার ঝকঝকে দাঁত বের করে একটা সেলফি প্রোফাইল পিকে দিয়ে একটা ছাগল জাতি নিয়ে একটা গভির ধ্যান ধারনার স্ট্যাটাস পোস্ট দিল।
ছাগলের স্ট্যাটাসঃ ব্যা... ব্যা ব্যা ব্যা ... ব্যাএএএ......
একজন মানুষ সেখানে কমেন্ট করল, ঐ মিয়া এতো ব্যা ব্যা কর কেন? ভারতের দালাল নাকি? মুসলমান হইয়া ভারতের দালালগিরি করতে লজ্জা করেনা?
ছাগল বেশ ভয় পেয়ে গেল। সে সাথে সাথে স্ট্যাটাস মুছে দিল। কিছুখন চোখ বন্ধ কইরা সে বেশ খানিকখন চিন্তা করল। তারপর ভয়ে ভয়ে আরেকটা স্ট্যাটাস লিখল,
ছাগলের দ্বিতীয় স্ট্যাটাসঃ ম্যা...ম্যা,ম্যাএএএএ... ম্যা ।
একটা বিড়াল লাইক দিল। দুটো গাধা একে অপরের স্ট্যাটাস কপি করে লিখল, "অছাম ব্রো"।
যথারীতি একজন মানুষ হাজির। মানুষের কমেন্ট, এইযে ভাই। বাংলা ভাষার লোক হইয়া আপনি "ম্যা ম্যা" কইরা উর্দুতে কি বলেন? ছাগলের কাহিনী দেখছ, দেশপ্রেম বলতে নাই।
ছাগল এইবার বেশ ভালোই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। স্ট্যাটাস মুছে দিল সাথে সাথেই। জন্মের পর থেকে যে দেশের ঘাস খেয়ে তার বেড়ে উঠা, যেদেশের মাঠে মাঠে সকাল দুপুর তার অবাধ বিচরণ, যে দেশকে সে প্রাণ দিয়ে ভালবাসে সে দেশ নিয়ে কিনা অপমান? তার দেশপ্রেমকে কিনা করে প্রশ্নবিদ্ধ?
ছাগল এইবার বাংলাদেশের অপার সৌন্দর্য নিয়ে একটা বিরাট স্ট্যাটাস লিখে পোস্ট করল।
অনেকে লাইক দিল, কেউ বলল ওয়াও, কেউ দিল "লাভ"।
খুশিতে যখন ছাগলের ডগমগ অবস্থা, তখন যথারীতি একজন মানুষ এসে হাজির।
সে লিখল, ভাই পাশের দেশে যখন আমার ভাইদের শরীর থেকে রক্ত ঝরছে সেখানে আপনি দেশপ্রেম নিয়া স্ট্যাটাস দেন? আপনার কি মানবতা বলে কিছু নাই? আর আপনি কোন দেশ নিয়া স্ট্যাটাস দেন? যারা আমার আপনার ভাইদের জন্য বর্ডার খোলে দিচ্ছেনা সে দেশের জন্য? আসুন আমার সাথে,অং সাং সূচি নোবেল ফেরত নিয়া আমারা এর প্রতিবাদ করি।

ছাগলের আনন্দ হাওয়ায় মিলাল। ছাগলের "মানবতা" কথাটা যদিও তার মাথায় কয়েকবার ঘুরপাক খেল। কিন্তু পরক্ষনেই তার নিরিহ রোহিঙ্গাদের জন্য মায়া লাগতে শুরু করল। আহারে বেচারারা, নিজ দেশে থেকেও পরাধীন। কুকুরের মত গুলি খেয়ে মরছে। নাহ এদের জন্য কিছু করা দরকার।
তাই সে এবার রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা নিয়া স্ট্যাটাস লিখতে বসল। লম্বা স্ট্যাটাস লিখে সে পোস্ট করল।
গাধা ঘোড়া, মুরগি ভেড়াদের অনেকেই না পড়েই লাইক দিয়ে গেল। এইবার একজন নয়, তিনজন মানুষ এসে কমেন্ট করলঃ
প্রথম মানুষঃ তোমার স্ট্যাটাসে হালকা ভারতের গন্ধ পাইলাম। যাহোক মুসলিমদের নিয়ে যেহেতু লেখছ সেহেতু তুমি ভারতের দালাল নও।
দ্বিতীয় একজন মানুষ এসে পোস্ট করলঃ ছাগলের বাচ্চা তোমারে আমি আগেই চিনতে পারছিলাম।তুমি একটা পাকিস্তানের এজেন্ট!!!
তৃতীয় মানুষ (শেয়ার দিয়ে লিখল)ঃ মায়ানমারে মুসলিম ভাইদের খুনের বদলা নিতে এই পোস্টে একটা লাইক না দিয়ে কেউ যাবেন না। লাইক অবশ্যই আমার পোস্টে দিবেন।

ছাগল তৎক্ষণাৎ তার ফেসবুক আইডি ডিএকটিভ করে মনের সুখে ঘাস চিবাইতে চিবাইতে ভাবল, "আজকালের ফেসবুকিয় মনুষত্বের চেয়ে ছাগলের "ছাগলত্ব" শ্রেয়।"।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×