আজ থেকে আরও ১২/১৫ বছর পর ছেলেরা চাকরীর ইন্টারভিউয়ে যাওয়ার পরে...
আপনার নাম কি ?
~আরিফ দ্য গোল্ডেন এ প্লাস!
- এইটা কি আপনার নাম ? অদ্ভুত !
~ অদ্ভুত না স্যার আরিফ দ্য গোল্ডেন এ প্লাস আমার নাম।
- হুম বুঝলাম। তো পিএসসিতে জিপিএ কত ?
~ গোল্ডেন এ প্লাস স্যার ( মুচকি ভাব নিয়ে )
- গুড, জেএসসি তে জিপিএ কত ?
~ এইতো গোল্ডেন এ প্লাস... ( ভাব একটু বেশি নিয়ে )
- ভেরি গুড ! আচ্ছা এসএসসিতে জিপিএ কত ?
~ সেইম ম্যান গোল্ডেন এ প্লাস ( একটু ভাবের পরিমান বাড়িয়ে )
- ওয়াও ভেরি গুড, আর এইচএসসিতে কি ছিল ?
~ সেইম ম্যান সেইম, গোল্ডেন এ প্লাস ( এইবার একেবারে পায়ের উপর পা তুলে! )
- রিয়েলি আইয়্যেম ইমপ্রেসড। আচ্ছা তো অনার্স কোনটা ঢাবি নাকি জাবি না অন্য কোনটা ?
~ আসলে অনার্স কমপ্লিট করেছি আমাদের বাসার ছাদের উপর যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে, নাম " গো-ইউ " ওইটা থেকে স্যার
- গো- ইউ মানে কি ? আর পাবলিকে চান্স পাননাই কেন ?
~ গো মানে গোল্ডেন এ প্লাস আর ইউ মানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্যার পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসিতে আগের রাতে সাজেশন পেয়েছিলাম নেট থেকে কিন্তু ঢাবিতে পরীক্ষার আগের দিন সাজেশন পাইনাই ওইদিন সার্ভারে সমস্যার জন্য দেশে নেট কানেকশন অফ ছিল
- ওহ মাই গড....! আচ্ছা এইবার বলুন সাত জন বীর শ্রেষ্টের নাম বলুন...?
~ এইটা কোন ব্যাপার হল ?
লেঃ কর্নেল শেখ মুজিব, মেজর জিয়া, কর্নেল হুসাইন মুহাম্মদ এরশাদ, ক্যাপ্টেন বিশ্বজিৎ কর্মকার, লেঃ জেনারেল ইমরান এইচ সরকার, মেজর শাইখ সিরাজ,
স্যার আরেকজনের নাম কারেন্টলি মনে আসছে না, মেবি আরিফ আর হোসাইন!
~ এরা কারা ? বীর শ্রেষ্ঠ ?
- জ্বী, স্যার
স্যার, হার্ট এট্যাক করলেন ( ICU তে ভর্তি করা হয়েছে
সাজেশন নামক প্রশ্নপত্র পেয়ে পরিক্ষা দিলে এরচেয়ে ভালো কিছু আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

