Friend মানেই বন্ধু!
সামু পরিবারের সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা...
আসলে, অবিশ্বাস হলেও সত্য যে, আমার ছোটবেলা থেকে গ্রাম্য রিয়েল বন্ধুর সংখ্যা অগণিত। হিসাব করে বললে ২৫ প্লাস এর বেশী হবে

সে পয়দাকাল থেকেই আমরা সবাই এক সাথে খেলতাম, স্কুলে যেতাম, ঈদ-পূজা সকল ধর্মীয় অনুষ্ঠানে এক সাথে যেতাম, আর যেখানেই যেতাম সেখানে একটা না একটা অঘটন ঘটতো! কারণ এত্ত গুলা মধ্যে অনেক ফাজিল ও বদমাইশ ছিল

যখন পড়ালেখা শেষ না হতেই সমাপ্ত করে দিই, তারপর থেকেই চলে আসে আমাদের মাঝে ফাটল ! অবশ্যই এরপর থেকে সবার মনে হিংসাও জন্ম নিয়ে নেই কারণে-অকারণে, একে অপরের কাছ থেকে একেকজন একেক দিকে চলে যায়। আমরা কারো সাথে কেউ আর এক হয়না! এখন একেকজন একেকদেশে। অবশ্যই এখন কারো সাথে দেখা না হলেও ফোনে সবার সবসময় যোগাযোগ হয়(কিছু সখ্যর ছাড়া!)
কিন্তু সবচে মজার কথা হচ্ছে- অগণিত বন্ধুদের মাঝে জীবিত আছি শুধুমাত্র আমিসহ কয়েকজন, আর বাকি সব বিবাহিত
বন্ধু তোরা ভালো ও সুখে থাক, বউ পোলা নিয়ে, এটাই বন্ধু দিবসের প্রত্যাশা...
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৫