



দেখতেই কেমন অদ্ভুত লাগছে, তাই না? বরফের হোটেলের সঙ্গে পরিচয় না থাকলেও ‘ফ্রোজেন’ মুভিটা যারা দেখেছ, তাদের খুব ভালো করেই পরিচয় রয়েছে বরফের রাজপ্রাসাদের সঙ্গে। এলসা তার রাজ্য ছেড়ে এসে পাহাড়চূড়ায় তৈরি করে তার মনের মতো বরফের রাজপ্রাসাদ। অপূর্ব সেই প্রাসাদ দেখে অনেকেরই মনে হয়েছে, অমন একটি রাজপ্রাসাদ যদি থাকত আমার! অত সুন্দর একটি রাজপ্রাসাদ তোমার না থাকুক, মনোমুগ্ধকর একটি বরফের হোটেল থেকে কিন্তু তুমি ঘুরে আসতেই পারো। সেটিও এলসার রাজপ্রাসাদের চেয়ে কম কিছু নয়।
বরফের হোটেলগুলো মূলত ক্ষণস্থায়ী। শীতের সময়টিতে এ হোটেলগুলো নির্মাণ করা হয়। প্রতিবছরই নতুন করে তৈরি করতে হয় এসব হোটেল। নির্মাণশৈলী, সৌন্দর্য- সবদিক দিয়েই এ হোটেলগুলো বিস্ময়কর।
এখানে একটি চমৎকার নকশা করা এন্ট্রেস হল ও একটি বার রয়েছে। বারের জানালার কাঁচও তৈরি করা হয়েছে বরফ দিয়ে। অপূর্ব শৈল্পিক নকশার। জানি জীবনে সরাসরি দেখার সে সৌভাগ্য হবে না কিন্তু এখানেই দেখে খুবই ভালো লাগছে। তবে জীবনের সখ একটু হলেও মিটছে এবং সৌভাগ্য হয়েছে যে সরাসরি বরফের অনেক জীব জন্তুর দেখে আমার এখানে দেখতে দারুণ
ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত...
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




