ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড সারাদেশ এবং শোকে ভাসছে বাংলাদেশ!! আজকে শিরোনামটা এমনই তো হতে পারতো। কি হতে পারতো না? কিন্তু না, আলহামদুলিল্লাহ তা হয়নি।
আসলে, আমি হলফ করে বলতে পারি আমাদের বাংলাদেশের জন্য মহান আল্লাহ্তালার বিশেষ রহমত আছে। না হলে ভূমিকম্প গুলো একেকবার একেক দেশের উপর দিয়ে আমাদের দেশে আসছে কেন? মহান আল্লাহ্ চাইলেই সরাসরি আমাদের দেশেই ভূমিকম্প সরাসরি করতে পারতো। আর সরাসরি হলেও বুঝেন কি অবস্থা হত?
ঐ যে গতবার হয়েছিলো নেপালে, আর আমাদের বাংলাদেশে মাত্র একটু হাওয়া এসেছে নেপালের হয়ে। তো সেদিনের নেপালকে দেখেন, আজো সোজা হয়ে দাড়িয়ে উঠতে দাড়াতে পারে নাই। তারপর আজকেও ভারতের মনিপুরের উপর দিয়ে আমাদের দেশে এসেছে। যদি আজকে সরাসরি আমাদের দেশে হত, তাহলে এতক্ষণে শোকের বন্যা বয়ে যেত সারাদেশ!
আল্লাহ্ চাইলে আজকেই একটা কিছু হতে পারতো। আল্লাহ্ এক ওনার কোন ইলাহি নেই।
আমাদের বাংলাদেশ ও দেশের মানুষকে বিপদ মুক্ত করার জন্য আল্লাহ্ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি।
হে মহান আল্লাহ্ আপনি সব সময় আমাদের মাতৃভূমি বাংলাদেশ ও মাটি মানুষকে রক্ষা ও হেফাজত করুন!
আল্লাহ্ আমাদের সহাই হোক। আমীন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




