somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন লিও মেসি!!

২৭ শে জুন, ২০১৬ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Lionel Messi: Argentina forward retires from international football
আরও একবার চোখের জলে মাঠ ছাড়তে হলো মেসি বাহিনীকে। পর পর তিন বছরে তিনবার ফাইনালের মঞ্চে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে আর্জেন্টিনাকে। টানা তৃতীয়বার ফাইনালে উঠেও শিরোপা অধরাই রয়ে গেল দিয়েগো ম্যারাডোনার উত্তরসূরিদের। ফাইনালের পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসরের ঘোষণা দেন দেশের জার্সি গায়ে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি।

ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে হার, ২০১৫’র কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক চিলির বিপক্ষে টাইব্রেকারে হার আর কোপার শতবর্ষী আসরে আমেরিকার মাটিতে অনুষ্ঠিত ফাইনালে সেই চিলির কাছে আবারো টাইব্রেকারে হার সঙ্গী আকাশী-নীল জার্সিধারীদের।

২৩ বছর ধরে শিরোপা না জেতা আর্জেন্টিনার প্রতীক্ষার প্রহর শেষ হবে এমন প্রত্যাশায় ছিল আর্জেন্টিনার সমর্থকরা। তবে, গত বছরের ইতিহাস আবার ফিরে এলো কোপার শতবর্ষী আসরের ফাইনালে। আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে আবারো চ্যাম্পিয়ন চিলি।

নিজেদের ইতিহাস বদলাতে না পেরে ম্যাচ শেষে মাঠের মধ্যে হতাশ হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকেন ডি মারিয়া, হিগুয়েন, আগুয়েরো, মাশচেরানোরা। আর মেসি তখন একা বসে রিজার্ভ বেঞ্চের এক কোণায়। ফুটবলের এই খুদে জাদুকরকে টানা তৃতীয়বার দেশের জার্সি গায়ে হতাশা লুকাতে হলো।

টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় দলের হয়ে প্রথম পেনাল্টি নিতে এসেছিলেন মেসি। গোলবারের উপর দিয়ে বল বাইরে পাঠিয়ে দিয়ে গোলের সুযোগ মিস করেন বার্সেলোনার প্রাণভোমরা। যে মেসি সেমিফাইনালে ২৫গজ দূর থেকে সরাসরি ফ্রি-কিকে স্বপ্নের মতো গোল করেছিলেন, সেই মেসিকেই দেশের জার্সি গায়ে শেষ শটটিতে গোলবঞ্চিত থাকতে হয়।

ফুটবলের রাজপুত্র খ্যাত মেসির আত্মবিশ্বাস সেখানেই ঠুনকো কাঁচের মতো ভেঙে যায়।

চোটের জন্য ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা পায়নি লাভেজ্জিকে। চোট সেরে ফেরা ডি মারিয়ায় যেন নিজেকে খুঁজে ফেরেন। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নিয়ে আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো মাঠে নামান মাতিয়াসকে। সেমিফাইনালের জোড়া গোলদাতা হিগুয়েনকে তুলে মাঠে নামান সার্জিও আগুয়েরোকে।

কাজের কাজ কিছুই হয়নি। ৮৪ মিনিটের মাথায় স্টেডিয়ামে উপস্থিত ৮২ হাজারের বেশি দর্শককে অবাক করে দেন ইংলিশ প্রিমিয়ারের সেরা স্ট্রাইকার আগুয়েরো। ম্যানসিটির আর্জেন্টাইন এই তারকা চিলির ডি-বক্সে বল পেয়ে যে শটটি নেন সেটি গোলবারের অনেক বাইরে দিয়ে বেরিয়ে যায়। আগুয়েরোর সামনে শুধুই বার্সেলোনার চিলিয়ান গোলরক্ষক ব্রাভো ছিলেন।

মেসির বিদায়ের এই ধাক্কা সামলে আলবিসেলেস্তেরা আবার কবে মেজর কোনো শিরোপা জিততে পারবে, সেই আশায় ভবিষ্যতের দিকে চেয়ে থাকবে কোটি কোটি হতবাক দৃষ্টি।

সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১:১৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×