"আল্লাই চোগে দেহাইয়ি, কিন্তু দইরতু ন দে"!(আল্লাহ্ চোখে দেখালো কিন্তু ছুঁতে দিল না!) চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আমার বাবার কথা!
কিছুক্ষণ পুর্বে আব্বার সাথে কথা বলে জানতে পারলাম বাম্পারফলন হওয়া ধানক্ষেত টানা দুইদিনের বৃষ্টিতে পানির নিচে তলে গেলো সব ধান!
আব্বা বলল, এত লোকজন দিয়ে ও এত টাকা পয়সা খরচ করে চাষ করলাম, ফলনও হয়েছে মোটামুটি ভালো, কিন্তু ধান কেটে বাড়িতে আনার আগেই সব শেষ! আর কয়েকটা সপ্তাহ পর বৃষ্টিটা হত কিংবা একদিন বৃষ্টি হয়ে থেমে যেত তাহলে এত ক্ষতি হত না।
শুধু আমার আব্বার গুলো না, এভাবে সবার গুলোই মাটিতে বৃষ্টির পানির সাথে মিশে গেছে!
আল্লাহ্র গজবি বৃষ্টি! এ বৃষ্টি অনেকের জন্য আনন্দদায়ক হলেও গরিবের জন্য গজব! তাই কিনা নয়?
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



