somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিখ্যাত ২ টি ব্রেইন ষ্ট্রমিং ধাঁধা ও তাদের সমাধান

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার অনুরোধ থাকবে আপনারা সমাধান না দেখে আগে নিজে নিজে সমাধানের চেষ্টা করুন। অনেকক্ষণ চেষ্টা করে যদি নাও পারেন তখন সমাধান দেখার পর দেখবেন অন্য রকম একটা আনন্দ হচ্ছে। আর চেষ্টা না করে আগেই সমাধান দেখে ফেললে ২ টি ধাঁধাকেই অনেক সাধারণমানের সহজ ২ টি ধাঁধাই মনে হবে। কোনই মজা পাবেন না।

ব্রেইন ষ্ট্রমিং ১:

১২ টা কয়েন আছে যার মধ্যে একটা কয়েন জাল। আর জাল বুঝা যাবে শুধুমাত্র তার ওজন দিয়ে। এখন মাত্র ৩ বার ওজন করে বের করতে হবে জাল বা ফেইক কয়েন কোনটা ??
# বলে দেই, জাল কয়েনটি অন্য কয়েনগুলো থেকে ভারি নাকি হালকা তা কিন্তু আপনি জানেন না।

ব্রেইন ষ্ট্রমিং ২:

এক দোকানে একটা সুন্দরী মেয়ে আসল ।
মেয়েটা দোকান থেকে ২০০ টাকার কেনাকাটা করলো।
এর পর দোকানদারকে
১০০০ টাকার একটা নোট দিল।
দোকানদারের কাছে ভাংতি না থাকায় সে পাশের দোকান থেকে ভাংতি এনে মেয়েটাকে ৮০০ টাকা ফেরত দিল । ।
মেয়েটা চলে যায় পরক্ষনে পাশের দোকানদার আসে
এবং বলে ১০০০ টাকার নোটটা জাল ।
তারপর সে ১০০০ টাকার আসল নোট নিয়ে চলে যায়।।
এখন প্রশ্ন হচ্ছে ১ম দোকানদার এর মোট কত লোকসান হয়েছে?





সমাধানঃ

ব্রেইন ষ্ট্রমিং ১:

# ১-১২ নাম্বারিং করতে হবে ...
প্রথম পর্যায়ে ১-৪ এক পাল্লায় ৫-৮ আর এক পাল্লায় মাপি ... যদি সমান হয় তাহলে খুব সোজা ... বোঝাই যাচ্ছে ৯-১২ তে ভেজাল ...
দ্বিতীয় পর্যায়ে ৯ আর ১০ মাপি ... যদি এরা সমান হয় তাহলে ১১ -১২ তে ভেজাল আছে ... তাই তৃতীয় পর্যায়ে ৯ আর ১১ মাপি ... যদি ৯-১১ সমান হয় তাহলে ১২ তে ভেজাল অসমান হলে ১১ তে ভেজাল ...
দ্বিতীয় পর্যায়ে ৯ আর ১০ যদি সমান না হয় তাহলে এদের মধ্যে ভেজাল ... এখানেও ৯-১১ মাপি ... এরা সমান হলে ১০ এ ভেজাল আর অসমান হলে ৯ তে ভেজাল ...

প্রথম পর্যায়ে ১-৪ আর ৫-৮ সমান না হলেই বিপত্তি ... এবার একটু বুদ্ধি খাটাই ... কারন ৮টার মধ্যে ১ টা ভেজাল দুই স্টেপে বের করা কঠিন ...
প্রথম পর্যায়ে আমরা মেপেছিলাম ১২৩৪ বনাম ৫৬৭৮ ... এদের মধ্যে একটা বেশি অপরটা কম হবে ... পাল্লা ওভাবেই রেখে আমরা প্রথম পাল্লা থেকে ২ আর ৪ দ্বিতীয় পাল্লায় রাখছি আর দ্বিতীয় পাল্লা থেকে ৫ কে প্রথম পাল্লায় আনছি ... দ্বিতীয় পাল্লায় ৭৮ সরিয়েছি ... তাহলে দ্বিতীয় পর্যায়ে ১৩৫ আর ২৪৬ মাপছি আমরা ৭ও৮ বাদ দিয়ে ... যদি এরা সমান হয় খুব সোজা ... ৭ বা ৮ এ ভেজাল ... তৃতীয় পর্যায়ে ১ আর ৭ মাপি ... এরা সমান হলে ৮ এ ভেজাল আর না হলে ৭ এ ভেজাল ...

এবার খেলা শুরু ... যদি ১৩৫ আর ২৪৬ সমান না হয় তাহলে ?? কোনটা বেশি মনে রাখতে হবে ...
একটু পেছনে যাব ... ১-৪ বনাম ৫-৮ মাপার সময় পাল্লা যেদিকে ঝুকে ছিল ১৩৫ বনাম ২৪৬ মাপার সময় সেদিকে ঝুকে থাকলে বুঝতে হবে যেই কয়েন গুলো এক পাল্লা থেকে অন্য পাল্লায় সরানো হয়নি (অর্থাৎ ১,৩,৬) এর মধ্যে ভেজাল ... আর যদি পাল্লা বিপরীত দিকে ঘুরে যায় তাহলে যে কয়েনগুলো সরানো হয়েছে(২,৫,৪) সেগুলোর একটায় ভেজাল ...

ধরি, পাল্লা স্থির ... ১৩৬ এর মধ্যে ভেজাল আছে ... তৃতীয় পর্যায়ে ১ আর ৩ মাপি ... সমান হলে ৬ এর মধ্যে ভেজাল ... না হলে দ্বিতীয় পর্যায়ে ১৩৫ ও ২৪৬ মাপার সময় যদি ১৩৫ ভারী হয়ে থাকে তাহলে ১ আর ৩ এর মধ্যে যে ভারী সেই ভেজাইল্যা ... আর যদি দ্বিতীয় পর্যায়ে ১৩৫ হাল্কা হয় তাহলে ১ ও ৩ এর মধে যে হাল্কা সেই ভেজাল ...

পাল্লা ঘুরে গেলে ... ২৪৫ এর একটায় ভেজাল ... তাহলে ২ ও ৪ তৃতীয় পর্যায়ে মাপতে হবে ... সমান হলে ৫ এ ভেজাল ... পূর্বের মতোই ২য় পর্যায়ে ১৩৫ ও ২৪৬ মাপার সময় যদি ২৪৬ ভারী হয়ে থাকে তাহলে তৃতীয় পর্যায়ে ২ আর ৪ এর মধ্যে যে ভারী তার মধ্যে ভেজাল ... না হলে উলটো ...

শুরু থেকে ভারী বা হাল্কা হিসাব না করেই বলছি ...

ব্রেইন ষ্ট্রমিং ২:

১ম দোকানীরঃ
ক্রেডিটঃ ১০০০ টাকা(পাশের দোকানদার এর কাছ থেকে)+ ০ টাকা (সুন্দরী মেয়ের কাছ থেকে, যেহেতু নোট যা জাল সুতরাং এর মূল্য মান ০ টাকা) = ১০০০ টাকা
ডেবিটঃ ৮০০ টাকা (সুন্দরী মেয়ে কে দিল) + ২০০ টাকা (প্রোডাক্ট এর মূল্যম্যান ২০০ টাকা , সুন্দরী মেয়েকে দিল) + ১০০০ টাকা (পাশের দোকানদার কে আবার পড়ে ফেরত দিল।) = ২০০০ টাকা
সুতরাং লস = ডেবিট - ক্রেডিট = ২০০০ - ১০০০ = ১০০০ টাকা

আশা করি আমাকে এইরকম আরও ধাঁধা ও সেগুলোর সমাধান পোস্ট করার জন্য আপনারা অনুপ্রানিত করবেন।
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×