somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিকতার নামে নিজের ভাষা ভুইলা মুড়ি খাওয়া ।

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল পুলাপাইনের কথা শুনলে রাগ লাগে । প্রচণ্ড ।
কয়েকটা ঘটনা বলি
এক -
দোকানে যাইতেছি । সামনে দুইটা বর্তমান যুগের ছেলে কথা বলতে বলতে যাইতেছিল । আমি একটা সামনে যাইতেই কথা শুনতে পারলাম । ওমা হেরা তো ওবামার দেশের ভাষা কয় ? মেজাজটাই খারাপ হইয়া গেলো । কারণ তারা দুজনেই ইংরেজিতে মত বিনিময় করছিল ।
দুই -
কপাল বড্ড বেশি খারাপ ছিল । ঐদিনই দোকানে ঢুকার পর এক বাপ তার ছোট মেয়েরে নিয়া দোকানে ঢুকল । বাপ মেয়েরে জিগায় , '' কি খাবা ? ''
মেয়ে , '' মুঝে পাতা নেহি । ''
মাথা যতোটা সম্ভব গরম হইলো ।
তিন -
আজকে মসজিদ থেকে নামতেছি । এক ছেলে মোবাইল দিয়ে কথা বলতে বলতে সিঁড়ি দিয়া নামতেছিল । সে আরেকজনকে আর কি বলতেছিল সে কোথায় আছে ।
'' আরে ঐ মসজিদে , AT THE END OF THE ROAD ''
জাপানিজ , চাইনিজরা কিন্তু আমাদের থেকে উন্নতই । তারা ইংরেজি শিখে না তা কিন্তু না । তবে তারা তততুকুই শিখে যতটুকু দরকার । অপরকে তার কথা বুঝাইতে পারলেই হইলো । কিন্তু আমাদের বাঙ্গালিদের সমস্যা হইলো আমাদেরকে ইংরেজি পারতে হবে একেবারে ওবামার দেশের । নো হাংকি পাংকি । ঠোট , মুখ চ্যাঁগাইয়া ঐ ভাষা কইতে কইতে বাংলা ভাষাও চিবাইয়া চিবাইয়া কয় ।
একটা ঘটনা বলি - একবার একটা সম্মেলন হল । বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্দালয়ের অধ্যাপকরা আসছে । বাংলাদেশের বুয়েট থেকেও কয়েকজন গেছে । চীনের একজন তার ভাষণ রাখল সম্মেলনে ।
তার ইংরেজির অবস্থা দেইখা বাঙ্গালীরা হাসা হাসি করতে লাগলো । সম্মেলন শেষে তারা দেখল তারা এরফলে কোনভাবে উপকৃত হয় নাই । কারণ তারা হাসাহাসিতে ব্যস্ত ছিল । তারা ছাড়া বাকি সবাই মনোযোগ দিয়া কথা শুইনা জ্ঞানঅর্জন করছে ।

দোষ যে কারে দিমু তাও কষ্টের যারা এমন করে নাকি যারা এই রকম করতে উদ্বুদ্ধ করে ।
আমরা নাকি ভাষার জন্য যুদ্ধ করছিলাম । হাহ ।
নিজেকে তাদের মাঝে কেমন যেন একলা লাগে । দূরের লাগে । উচিত হওয়ার কথা যারা এই রকম করে তাদেরকে ধিক দেয়া উল্টা আমরা '' খ্যাত '' বলিয়া বিবেচিত হই ।
তো গো খেতা পুড়ি ।
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×