somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙ্গালির কিছু খাদ্য [ খাঁটি নিজস্ব ]

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ ইফতারের আগেই দিলাম । মাফ করবেন । ]
বাঙ্গালি খাদ্য বলতে সবাই বুঝে সেই পহেলা বৈশাখে গরিবের খাওয়া বড়লোকি স্টাইলে '' পান্তা ইলিশ '' খাওয়া ।
যাই হোক । নিজে খেয়েছি নিজের পছন্দের কিছু দেশি ঘরানার খাওয়ার কথা বলি । ভুল হলে মাফ করবেন ।
০১ -
আমার প্রিয় খাদ্য সম্পর্কে কেউ জিজ্ঞেস করলে আমি অকপটে বলে দেই '' ভাত , ডাল আর আলু ভর্তা । '' যতটা সাধারণ মনে হচ্ছে ততটা না । ভাত হতে হবে ঠাণ্ডা আবার ফ্রিজের না কিন্তু । আর ডালের ঘনত্ব হতে হবে মধ্যম পর্যায়ের । আর আলু ভর্তা দুই ধরনের সাধারণত জনপ্রিয় । আমারও পছন্দের । দুই ধরনের মধ্যে যে জায়গায় মিল সেইটা হল - পুরাতন আলু , তেলে ভাজা শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ । আর যেই জায়গায় পার্থক্য তা হল - একটা ভর্তা করা হয় ঘি দিয়ে আরেকটা সরিষার তেল দিয়ে । দুইটারই নিজস্ব স্বাদ বিদ্যমান ।
০২ -
আগে আব্বা যখন চাল আনত এক বস্তা । তখন তা আগে ' কুলা ' য় ঝাড়া হতো । এই জিনিসটা অনেকেই চিনবে না আশা করি আবার চিনতেও পারেন । যাই হোক । কুলা দিয়ে ' খুদ ' ঝাড়া হতো । ' খুদ ' জিনিসটা বুঝানোর জন্য বলতে হয় ভাঙা চাল । সেইটা মূল চাল থেকে পৃথক করে আলাদা করে রাখা হতো । আম্মা শুক্রবার রাঁধত । সকালে ঘুম থেকে উঠে খেতাম । রান্নাটা খুব কঠিন না । প্রেসার কুকারে দিয়ে রাঁধতে হয় । চাল যে ধোয়া লাগে তা না বললেও চলে । তো তাতে লবণ , রসুন , মরিচ ইত্যাদি দিয়ে সাথে পানি থাকবে কিন্তু জ্বাল হওয়ার জন্য । তো এইটা খাওয়ার আরেকটা বিশিষ্ট দিক হচ্ছে ভর্তা দিয়ে খেতে হয় । হরেক রকমের ভর্তা সম্ভব । একটার সাথে আরেকটার মিশ করে বেটে ফেললেই নতুন ভর্তা বলা যায় । আম্মা করে এই রকম কিছু ভর্তার কথা উল্লেখ করি - পটল আর ইচা তথা ছোট চিংড়ির ভর্তা , শুধু চিংড়ির ভর্তা , মিষ্টি কুমড়ার চোকলা এর ভর্তা সাথে চিংড়ি , চ্যাপা ভর্তা [ এইটা একটু বেশি ঝাল হলে ভালো লাগে ] , কালিজিরা ভর্তা , চান্দা মাছ ভর্তা , আরেকটা খুব বিখ্যাত ভর্তা আছে তবে আমার ভালো লাগে না সেইটা হইলো টাকি মাছের ভর্তা সম্ভবত নাম ' সিদোল ' । ধনিয়া পাতা এর ভর্তা । এছাড়াও আঞ্চলিকতার উপরও ভর্তার প্রকার ভেদ নির্ভর করে । আর ডিম ভাঁজা দিয়েও উপভোগ করা যায় এই খুদের ভাত ।
০৩ -
একটা মজার খাবারের খবর দেই । মিষ্টি কুমড়ায়ের বীচি ( ভালভাবে নেন ) ।
বাততি কুমড়ার বীচিই একমাত্র খাওয়ার উপযোগী । সেইটা প্রথমে রোদে শুকাতে হবে । এর পর উপরের খোসা ছাড়াতে হবে । এরপর ভিতরের শাসটা লবন দিয়ে মাখিয়ে তেল ছাড়া বা তেলে ভেঁজে খেতে হয় । ভাঁজার সময় সাবধান থাকতে হয় । তা না হলে কড়াই ফাকা থাকবে । ভাঁজার সময় সেগুলি খালি লাফাইতে থাকে । [ আঞ্চলিক কিছু শব্দ আসছে । যার জন্য দুখখিত । কারণ সঠিক টা বুঝানোর জন্য অন্য শব্দ পাচ্ছিলাম না । ]
০৪ -
গরম ভাত আর ঘি আর চিনি । জিনিসটার আলাদা একটা টেস্ট আছে । পুরাই আলাদা । খাঁটি ঘি না হলে মজা না পাওয়ার সম্ভাবনা বেশি । এই খাবারটা ছোট থাকতে খাইছি । গরম ভাত প্লেটে নিতে হয় প্রথমে । এরপর উপরে পর্যাপ্ত পরিমাণ ঘি ঢেলে নিতে হয় । এরপর পর্যাপ্ত পরিমাণ চিনি নিতে হয় । আর সর্বশেষ সব কিছু এক সাথে মেশাতে হয় । উপভোগ করুন বত্রিশ পাটি দেখানো হাঁসি
[ আরও কিছু যখন মনে পড়বে তখন আবার দিয়ে দিবো আশা করি ]
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×