somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চমক [ গল্প ]

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিনের মতো আজো উচ্ছ্বাস , লাবণ্য আর মীর কলেজের ছুটির পর রাস্তার ভেলপুরী খাচ্ছিল ।
হঠাৎ উচ্ছ্বাস বলে উঠলো , " কালকে কলেজ ছুটির পরে তোদের জন্য একটা চমক আছে । "
" আরে আমিও তো তোদের জন্য একটা চমক প্রস্তুত রেখেছি কালকে দিবো বলে । '' বলে উঠলো লাবণ্য ।
" তাহলে তো কালকে চরম হবে । মীর তুইও কি আবার কালকে আমাদের চমক-টমক দেয়ার চিন্ত-ভাবনা করছিস নাকি ? এতো চমক এক সাথে নিতে পারবো না । আমি আগে বলেছি আমি আগে দিবো । এরপরের দিন লাবণ্য দিবে আর এরপর তুই । "
" আমি তো আজকেই দিবো । এতোদিন অপেক্ষা করে কে ? ''
" দারুন " লাবণ্য আর উচ্ছ্বাস একসাথে বলে উঠলো ।
" তা আর কতক্ষণ পর দিবি ? আমরা চলে যাবার পরে নাকি ? " উচ্ছ্বাস নিজের কথায় নিজেই হাসতে লাগলো । ওর সাথে লাবণ্যও যোগ দিলো ।
" বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না রে । আমার বাস আসলেই তোদের চমক দিয়ে দিবো ......
ঐ যে আসছে । আর আরেকটা কথা বলে রাখি । আমার সারপ্রাইজটার ধকল সহ্য করতে তোদের সময় লাগবে । এই জন্য মাফ চেয়ে নিচ্ছি আর তোদের চমকটা দেখতে পাবো না বলে মাফ করে দিস । "
ওরা যে জায়গায় দাঁড়িয়ে ছিল সেইটা একটা রাস্তার বাঁক । সব গাড়ি এই জায়গায় ফাঁকা পেয়ে একটু দ্রুতই বাঁক নেয় ।
চোখের জলে বাসটা আস্তে আস্তে ঘোলা হতে থাকে মীরের । পিছনে একবার তাকিয়ে বাসের দিকে যেতে থাকে মীর ।
এই দৃশ্য লাবণ্য আর উচ্ছ্বাস প্রায়ই দেখে তবু আজ অধীর আগ্রহে তাকিয়ে আছে চমকের অপেক্ষায় । ওদের চোখে মীরের চোখের জল ধরা পড়ে নি ।
চমকটা ওরা পেয়ে গেলো যখন মীর দৌড়ে গিয়ে বাসে না উঠে বাসের নীচে ঝাঁপ দিলো ।
মীরের কষ্টের কথাগুলো মীর নিয়ে চলে গেলো । কোন কাগজে সেই কষ্টের হাল্কা ছাপ রেখে গেলো না ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×