somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসতে না পার; তবুও শাস্তি দিওনা

০৮ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি আমার । আমি তোমাকে খুব কাছাকাছি চাই ।প্রতিবার তুমি এত দেরি করে আস কেন ? আবার আসতে না আসতেই চলে ও যেতে চাও । তুমি খুবই পাষান । এবার কি্নতু তুমি সা....ই করে চলে যাবে না । প্লীজ কথা দাও ।
তুমি আসবে বলে এবার ঘরটা ঠিক করিয়েছি ।বেশ টাকা গেছে ; তাতে কি?আরও গেলেও আমার কোন দুঃখ থাকতনা। তুমি আসবে তা জেনেও আমি কি এমনিতেই বসে থাকতে পারি ?
এই দেখ কত বেশী তুলা দিয়েছি লেপে ।নাইলে কি তোমাকে ঘরে আটকে রাখতে পারব ?আমরা এবার একসাথে ঘুমুতে পারব খুব আরাম করে ।দেখো একটু ও ঠান্‌ডা লাগবেনা আমাদের ।তোমাকে এবার লেপের বাহিরে থাকতেই দিবনা ।
অনেক শখ করে একটা মোটা সুয়েটার কিনলাম ।রংটা তোমার পছন্দ না ও হতে পারে। কুচকুচ কাল ওটা । দোকানদার বলেছে "দশটা শীত পার করতে পারবেন ।দেখ কি রকম অসভ্য সে। তুমি নতুন কাপড় পছন্দ করতে পার এ বিষয়টা সে একবার ও ভাবলনা ।আমি ওর কথা পাত্তা দেইনি ।আমি শুধু তোমার জন্যই প্রতিবার নতুন কাপড় পড়ব ।আমার শুধু ভয় হয় ; যদি তুমি রাগ করে আমার কাছে না আস ।বিশ্বাস কর আমি তোমাকে ছাড়া বছরের এ সময়টা কাটাতে পারবনা ।
বেতন পেয়ে ডাবল উলের একটা কানটুপি আর একটা মাফলার কিনলাম । দেখো তোমার পছন্দ হবে ।
আর হেব্বি একটা কেডস।প্লীজ বলনা কবে আসবে ?তুমি না আসলে এত কিছু পড়ব কেমন?কথা দাও তাড়াতাড়ি আসবে। দেরি করলে আমি কিন্তু খুবই রাগ করব ।
এবার আস দেখবে কত কিছুর আয়োজন।
একটানা সাতদিনের ছুটি নিয়ে তোমাকে গ্রামের বাড়ীনিয়ে যাব।ওখানে সব আয়োজন শেষ।খুব সকালে ঘুম থেকে ওঠে চূলার ধারে বসে পিঠা খাব।আমাকে অবশ্যই সংগ দিতে হবে কিন্তু।আমি কোনই অজুহাত শুনবনা এবার।তুমি আগুনের ধারে বসে পিঠা খেতে পছন্দ করনা তাতে কি?কথা দাও ওই সাত সকালে অন্য কোথাও যাবেনা।
আরও অনেক সারপ্রাইজ আছে তোমার জন্য।ওসব এখন বলবনা।
............................গতবার তোমার উপর ভীষণ রাগ করেছিলাম। কারন এত বেশী প্রিপারেশন নিয়েও তোমাকে সারাক্ষণ পাইনি।এবার কোন অজুহাত চলবেনা।
আর একটা বিষয় আমার মোটেও ভাল লাগেনা।যারা কোনো প্রস্তুতি নিতে পারেনা তুমি তাদের খুজে বেড়াও।আর ওদের শাস্তি দাও ।আমার মত এত সক্ষম মানুষের কাছে সারাক্ষন না থেকে,তুমি অক্ষমদের সাথে থাকার জন্য মরিয়া হয়ে পড়। এটা কি ঠিক?
তোমার শাস্তির ভয়ে মাঝে মাঝে সূর্যিমামা ও লুকিয়ে পড়ে।তুমি মাঝে মাঝে মাঝে খুব ভয়ংকর হয়ে যাও।তখন আমার ও ভয় লাগে।অনুরোধ তোমার কাছে এত পাশান হয়োনা।
কথা দাও এবার আমার সাথেই পুরো সময়টা কাটাবে।আর ওই লোকগুলো যারা তোমার আগমনের বার্তা পেয়েও কোনরকম প্রস্তুতি নিতে পারেনি,ওদের কে কোনরকম শাস্তি দিবেনা ।দয়া করে , ভালবাসতে না পার; তবুও তাদে র কে শাস্তি দিওনা ।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:২৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×