somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

১৮ ই মার্চ, ২০২৩ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি দীর্ঘদিন ধরেই বলে আসতেছি খুব শীঘ্রই 'অ্যাডলফ পুতিন'কে' গ্রেফতার করা হবে, কিন্তু কেউ আমার কথার মর্মার্থ বুঝতে পারলো না, অবশেষ পুতিনকে গ্রেফতার করার প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হলো, এখন শুধু সুযোগের অপেক্ষা। বর্তমান সময়ের এই হিটলার 'অ্যাডলফ পুতিন' ইউক্রেনে হত্যা, খুন, ধর্ষণ, শিশু নির্যাতন সহ নানা মানবতা বিরোধী নৃশংস কর্মকাণ্ড চালানোর অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে।



বিশ্ব যখন কোভিড মহামারী বিপর্যয় থেকে ধীরে ধীরে বের হয়ে নতুন এক পৃথিবী গড়ার লক্ষে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই, যুদ্ধবাজ এই নেতা বিশ্বকে ভয়ংকর এক যুদ্ধের দিকে টেনে নিয়ে গেলো, ফলাফল; পুরো পৃথিবীতে অর্থনৈতিক বিপর্যয়! বিনা উস্কানিতে পুতিন বাহিনী অপ্রস্তুত ইউক্রেনের উপর ঝাঁপিয়ে পড়লো, বর্তমান সময়ে স্বাধীন সার্বভৌম কোন রাষ্ট্রের উপর এমন কাপুরুষিত আক্রমণ নজীর বিহীন, যা মেনে নেয়া যায় না। সাহসী ইউক্রেনবাসীর দুর্বার প্রতিরোধ, এবং তাদের পশ্চিমা মিত্রদের অসামান্য সহায়তায় এখন পর্যন্ত তারা খুব ভালো ভাবেই রাশিয়ান সন্ত্রাসী বাহিনীর মোক্ষম জবাব দিচ্ছে। রাশিয়া কখনোই ইউক্রেন দখল করতে পারবে না, এবং পুতিনের হুমকি ধামকিতে ন্যাটোর সম্প্রসারণ বন্ধ হয়ে যায় নি বরং আরও বেড়েছে, ফিনল্যান্ড এবং হাঙ্গেরির ন্যাটোতে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে। যে কোন মূল্যে বিশ্ববাসীকে যুদ্ধবাজ এই পুতিনকে থামাতে হবে তা না হলে ধীরে ধীরে যুদ্ধ আরও বিস্তৃত হবে এবং মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। আমরা যুদ্ধ চাই না শান্তি চাই এবং বিশ্ব সন্ত্রাসী পুতিনের বিচার চাই।



খুব শীগ্রই পুতিনকে ক্ষমতা থেকে অপসারণ করা হবে, ব্যাটে বলে ঠিক মিলছে না তাই একটু দেরী হয়ে যাচ্ছে তবে বেশিদিন সে আর ক্ষমতায় থাকতে পরছে না। দীর্ঘ দুই যুগেরও বেশিদিন ধরে পুতিন নামক এই সিন্দাবাদের ভূত মস্কোবাসীর ঘাড়ে চেপে রয়েছে কিছুতেই তাকে অপসারণ করা যাচ্ছে না- হত্যা, খুন, গুম, দুর্নীতি, নির্যাতন এহেন কোন অপকর্ম নেই যা পুতিন ও তার ষণ্ডা বাহিনী রাশিয়ান জনগনের সাথে করেনি, তবে এখন জেগে উঠেছে মস্কোবাসী এবার তাকে অপসারণের পালা। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় পুতিনকে ক্ষমতা থেকে অপসারণের বিকল্প কিছু নেই।



ছবি: The Moscow Times, BBC, and ft dot com.


সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২৩ রাত ১:৩৪
১৮টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×