somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তেজিত জনতার সঙ্গে কয়েক হাজার মাদ্রাসার ছাত্র যোগ দিলে পরিস্থিতি আর নিয়ন্ত্রণে থাকেনি

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাবার চোখের সামনেই ১৬ বছরের কিশোর 'উৎসব মণ্ডল'কে' উত্তেজিত জনতার গণপিটুনি। ছেলেটির বিরুদ্ধে অভিযোগ সে ফেসবুকে ধর্মের অবমাননা করেছেন। পুলিশ, সেনা এবং নৌবাহিনী এই তিন বাহিনীও পারেনি উত্তেজিত জনতাকে শ্বান্ত করতে। মৃত ভেবে ছেলেটিকে ফেলে চলে যায় উত্তেজিত জনতা, পুলিশ ছেলেটিকে মৃত ভেবে পলেথিন দিয়ে মুড়িয়েও ফেলে কিন্তু পরে দেখা যায় সে জীবত আছে, বর্তমানে সে একটি হাসপাতালে মৃত্যুর সাথে পঞ্জা লড়ছে।

বিকেলের দিকে ওই কিশোর, কিশোরের বাবা ও কয়েকজন শিক্ষার্থী প্রথমে সোনাডাঙা থানায় যান। সেখানে লোকজন ভিড় করলে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর কার্যালয়ে ওই কিশোরকে নিয়ে যাওয়া হয়। উন্নত্ত জনতা ওই কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও সেখানে যান। তারা আইনের মাধ্যমে অভিযুক্তের বিচারের আশ্বাস দেন। কিন্তু উত্তেজিত জনতা তা শোনেনি। রাত ১১টার দিকে বিক্ষোভকারীরা উপ-পুলিশ কমিশানেরর অফিসের গেট ভেঙে ভিতরে ঢুকে ওই কিশোরকে পিটুনি দেয়। এক পর্যায়ে সে মারা গেছে বলে ঘোষণা দেয়া হয়।

রাত সাড়ে ১২টার দিকে ওই কিশোরের দেহ পলিথিনে মুড়িয়ে সেনাবাহিনীর গাড়িতে কড়া নিরাপত্তার মধ্যে পুলিশ কার্যালয়ের বাইরে নিয়ে যাওয়া হয়। তখনো উত্তেজিত জনতা সেনাবাহিনীর গাড়ি আটকানোর চেষ্টা করে।

উপ-পুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম বলেন, "উত্তেজিত জনতার সঙ্গে মাদ্রাসার কয়েক হাজার ছাত্র যোগ দিলে আমরা আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারিনি। আমরা প্রচলিত আইনে বিচারের আশ্বাস দিলেও তারা ‘আস্থা নাই' বলে ওই কিশোরকে তাদের হাতে ছেড়ে দেয়ার দাবি জানায়। তারা দাবি করে, পাঁচ মিনিটের জন্য হলেও তাদের হাতে (ছেলেটিকে) ছেড়ে দিতে হবে, দেশের প্রচলিত আইনে বিচার হবে না, ‘ওদের আইনে' ওরা বিচার করবে। ওই সময় আমাদের পুলিশ সদস্যদের অস্তিত্ব রক্ষাই কঠিন হয়ে পড়ে। তারা তখন তাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়।”

খুলনার সাংবাদিক হেদায়েত হোসেন ডয়চে ভেলেকে বলেন, "ওই কিশোর সবার সামনে ক্ষমাও চেয়েছিল। কিন্তু উত্তেজিত লোকজন প্রথমে তার মাথা মুড়িয়ে গলায় জুতার মাালা পরিয়ে শহরে হাঁটানোর দাবি জানায়। এরপর তারা নিজেরাই বিচারের ঘোষণা দেয় এবং গণপিটুণি শুরু করে।” বিস্তারিত: তিন বাহিনীর উপস্থিতিতেই গণপিটুনি

কথা হচ্ছে- বাঙাল জনতাকে কেউ দাবায়ে রাখতে পারেনি, দেশের প্রধান তিন সশস্ত্র বাহিনীও পারেনি তাদের দাবায়ে রাখতে। গণপিটুনিতে মৃত্যু আমাদের দেশ নতুন কোন ঘটনা হয়, মাঝে মাঝেই আমাদের দেশের শান্তিপ্রিয় সভ্য জনগণ গণপটুনি দিয়ে মানুষ হত্যা করে শান্তি কায়েম করে। ২০১৮ সালের দিকে মানুষের রক্ত দিয়ে পদ্মা সেতুর পিলার তৈরী করা হচ্ছে এমন গুজবে সারা দেশে শত শত নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে ছেলে ধরা সন্দেহে।

বাঙাল জনগোষ্ঠী পৃথিবীর শ্রেষ্ঠ জনগোষ্ঠী



সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×