somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জাদিদ
তুমি আমার রাতবন্দিনী। ধূসর স্বপ্নের অমসৃণ সুউচ্চ দেয়াল তুলে তোমাকে আমি বন্দী করেছি আমার প্রিয় কালোর রাজত্বে। ঘুটঘুটে কালোর এই রাজত্বে কোন আলো নেই। তোমার চোখ থেকে বের হওয়া তীব্র আলো, আমার হৃদয়ে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক অপার্থিব জ্যোৎস্না।

যাপিত জীবন কড়চাঃ টাইগার আভি জিন্দা হ্যায়।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার অফিসের নিচে প্রমান সাইজের একটা কুকুর আছে যাকে আমি সহ অনেকেই টাইগার বলে ডাকি। কখনও অফিসের নিচে চা খেতে নামলে, যদি তার খিদে পায়, তাহলে পরিচিত কাউকে দেখা মাত্রই সে সামনে এসে সমানে লেজ নাড়তে থাকে। কিন্তু একে যদি আপনি খাবার ছুড়ে দেন, তাহলে সে খাবেনা। পরিষ্কার জায়গায় সুন্দর করে দিলে, সে খাবে।

একদিন সকালে নিচে চায়ের দোকানে চা খাচ্ছি। দেখলাম, এক শুকনা পাতলা মেয়ে এসে চা আর সিগারেট ধরালো। হঠাৎ টাইগার শালারে দেখলাম, আমারে বাদ দিয়া ঐ মেয়ের পাশে গিয়ে লেজ নাড়ছে আর কেমন যেন একটা শব্দ করে মেয়েটার দৃষ্টি আকর্ষনের চেষ্টা করছে। প্রায় ১০ মিনিট ট্রাই করার পরও মেয়েটার দৃষ্টি আকর্ষন করতে না পেরে টাইগার কিছুটা অধৈর্য। মেয়েটা সিগারেট টেনে যাচ্ছে আর একটু পর পর আয়েশ করে চায়ে চুমুক দিচ্ছে।

আমি একটা বিস্কিটের প্যাকেট হাতে নিয়ে ডাক দিলাম, টাইগাররররর!!!!!
টাইগার আচমকা ডাক শুনে কিছুটা বিভ্রান্ত হয়ে এদিক সেদিক চেয়ে আমার দিকে দৌড়ে আসল। কাছে এসে মনে হলো, বেচারা কিছুটা লজ্জিত। বললাম, শালার লুল কুত্তা!! মেয়েটাকে ইংগিত করে বললাম, ঐটা তো খালি হাড্ডি!! নে বিস্কুট খা।

সে বিস্কুটও খেলো আবার পানিও খেলো। ইন্টারেস্টিং ঘটনাটা ঘটল ঠিক তখনই।

মেয়েটার সিগারেট খাওয়া শেষ, সাথের ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছিল। খুবই পেশাদারভাবে মেয়েটা রাস্তায় সিগারেটের শেষ অংশটা বুড়ো অঙ্গুলের মাথায় রেখে তর্জনি দিয়ে ছুড়ে মারতেই, টাইগার মেয়েটার কাছে ছুটে গিয়ে দিলো বিশাল এক হুংকার। প্রথম ডাকেই মেয়ের অবস্থা খারাপ, পারলে ছেলের কাঁধে উঠে। এই অবস্থায় টাইগার ভয়াবহ দ্বিতীয় ডাক দিলো। মেয়েটা দ্রুত ছুটে গিয়ে গাড়ি সামনে দাঁড়ালো তৃতীয় ডাকের সময় মেয়ে গাড়িতে উঠে পগার পার!!

সামগ্রিক ঘটনায় যখন সবাই আমরা হাসছি, ততক্ষনে ব্যাটা আমার কাছে ফিরে এসেছে। আমি মাথায় হাত বুলিয়ে অফিসের দিকে হাটা দিলাম, সেও আমার সাথে সাথে রাজকীয় দুলকি চালে অফিস পর্যন্ত এলো। অফিসের দারোয়ানরা সবাই ওকে চিনে। আমি লিফটে উঠলাম, দেখলাম, টাইগার জিভ বের করে সিঁড়িতে বাঘের পজিশন নিয়ে বসে আছে। ভাবখানা এমন যেন, টাইগার আভি জিন্দা হ্যায়!
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১:৫৮
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×