somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জাদিদ
তুমি আমার রাতবন্দিনী। ধূসর স্বপ্নের অমসৃণ সুউচ্চ দেয়াল তুলে তোমাকে আমি বন্দী করেছি আমার প্রিয় কালোর রাজত্বে। ঘুটঘুটে কালোর এই রাজত্বে কোন আলো নেই। তোমার চোখ থেকে বের হওয়া তীব্র আলো, আমার হৃদয়ে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক অপার্থিব জ্যোৎস্না।

নির্বাচিত আর অনির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য।

১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই জিজ্ঞেস করেন যে নির্বাচিত আর অনির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য কি?

একটি নির্বাচিত সরকার জনগণের মতের মূল্যায়ন করেন, সম্মান করেন এবং সেইভাবেই কাজ করার চেষ্টা করে। আর একটি অনির্বাচিত, অগণতান্ত্রিক সরকার জনগণের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, চার পয়সার দামও দেয় না। তারা সব কিছুকে পেশি শক্তি দিয়ে নিয়ন্তন করতে চায়। একটি অনির্বাচিত সরকারের পেশি শক্তি সব সময় বেশি থাকে।

জনগণের ভোটে নির্বাচিত একজন সরকার প্রধান হয়ত বলতে পারতেন, "আমরা ছাত্রদের দাবির প্রতি শ্রদ্ধাশীল, আমরা এই বিষয়ে অবশ্যই কাজ করব। আমরা আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে বসতে চাই, তাদের সাথে আলোচনা করে, আগামী সংসদ অধিবেশনে আমরা এই সংক্রান্ত বিষয়ে পরিপত্র জারি করব। অনুগ্রহ করে আপনারা সবাই শান্ত হোন, ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে ফিরে যান এবং শান্তিপূর্ণ অবস্থান করুন"

একটি অনির্বাচিত, ফ্যাসিস্ট সরকার যতই আদর্শের কথা বলুক - সেটা মিথ্যে, দম্ভ আর ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্যই বলে। একটি অনির্বাচিত সরকারের কাছে জনগনের মৃত্যূর কোন মুল্য নেই। তারা পেশি শক্তি দিয়ে সব কিছু দমন করতে চায়। গণ মানুষের অন্তরে লালন করা আদর্শকে মিথ্যে ধারন নিজেদের কার্যসিদ্ধি করে। এর প্রমাণ, এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেই দেশের হাজার হাজার টাকা দুর্নীতি করে পাচার করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, বেনজির আর পিয়নটা টাকা পাচার করে বিদেশে পালিয়ে যায়। তাদের খালি ব্যাংক একাউন্ট আর সোনার মোহরের খালি কলসি উদ্ধার করে সেটাকে প্রবল বেগে বাজানো হয়। কিন্তু তারা থাকে ধরা ছোঁয়ার বাইরে।

আমি এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই কোটা আন্দোলন এমন কোন দাবি ছিলো না যার জন্য এত রক্ত ঝরাতে হবে, এত মায়ের বুক খালি হবে। কিন্তু রক্ত যখন দিয়েছেন, আমাদের মায়েদের বুক যখন খালি হয়েছেই তখন সেটা আরো গুরুত্বপূর্ণ দাবির জন্যই হওয়া উচিত। সময় এসেছে একটি নির্বাচিত সরকারের জন্য দাবি জানানোর। যে সরকার দেশকে রক্ষ করবে, দেশের মানুষকে মূল্যায়ন করবে এবং তাদের রক্ত-তৃষা নেই।


মহান সৃষ্টিকর্তা আমাদের দেশকে রক্ষা করুক।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ২:১৭
১৩টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×