somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব ২০১০,পাবনা....সবাইকে আমন্ত্রন

২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"কে তুমি আমারে ডাকো, অলখে লুকায়ে থাকো.
ফিরে ফিরে চাই, দেখিতে না পাই,," ছায়াছবি অগ্নিপরীক্ষা


বাংলা চলচ্চিত্রের অধ্যায়ে সুবর্ন অক্ষরে লেখা সুচিত্রা সেন এর নাম। পাবনার মেয়ে এই কিংবদন্তী নায়িকা। আগামীকাল পাবনায় রফিকুল ইসলাম বকুল মিলনায়তনে (বনমালী মঞ্চ) পর্দা উঠবে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব ২০১০ বিকেল ৪ টি ৩০ এ। নায়করাজ রাজ্জাক এই চলচ্চিত্র উৎসব এর উদ্ধোধন করবেন। সবাইকে ৮ দিনের এই উৎসবে আমন্ত্রন।


ফেলে আসা পথের পানে:
বাংলা চলচ্চিত্রের সম্ভারে তার ছবির সংখ্যা তিপ্পান্ন। আর হিন্দিতে সাত। সব মিলিয়ে ষাট। চরিত্র চিত্রনে তার অনায়াস অভিনয় নৈপুণ্য দর্শক হৃদয় ছুঁয়ে গেছে। আজও যায়। কাহিনীর বৈচিত্র্যে, অভিনয় পারঙ্গমতায় তিনি অর্জন করেছেন সময় ও কাল ছাপিয়ে বাঙালি নারীর মোহনীয় রূপটি। আজও তাই অধরা-চির প্রেয়সীর আসনে তার ঠাঁই। তিনি চির যৌবনা, স্বপ্নকাতর বাঙালি যুব মানসের স্বপ্নের রাণী। আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলি না কেন, তিনি এই জনপদ পাবনার মেয়ে। পাবনার ভূমিকন্যা।
সুচিত্রা'র বাবা করুণাময় দাশগুপ্ত। মা ইন্দিরা দাশগুপ্তা। বাবা ছিলেন পাবনা মিউনিসিপ্যালিটির স্যানিটারি ইন্সপেক্টর। পরে কর্মযোগ্যতায় পদোন্নতি পেয়েছিলেন হেড ক্লার্ক হিসেবে। ১৯৫০ সালের ১৫ মে হেড ক্লার্ক পদে কর্মরত অবস্থায় অবসরগ্রহণ করেন। ২৭ মে অনুষ্ঠিত পাবনা মিউনিসিপ্যাল কমিটির সভার সিদ্ধান্ত থেকে এ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। করুণাময় ও ইন্দিরা দম্পতির সন্তান সংখ্যা আট। প্রথম দু'জন ছেলে। নিতাই আর গৌর। এর পর পাঁচ মেয়ে। এরা হলেন উমা, রমা, মীনা, লীনা ও রুনা। শেষোক্তজন ছেলে। নাম গৌতম। নিতাই আর গৌর পাবনায় প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে পড়তে গিয়েছিলেন শান্তি নিকেতনে। আশির দশকে, সুচিত্রা সেনের গৌরব গাথা যখন মধ্য গগণে এবং পাদ প্রদীপের আলো থেকে নিজেকে আড়াল করে নিলেন তিনি, তখন, অভিভাবক হিসেবে তার মেজদা গৌর তার বাড়িতে এসে থাকতেন।
দিবানাথ সেনের সঙ্গে বিয়ের সুবাদে রমা দাশগুপ্তা হয়ে যান রমা সেন। তখন দিবানাথরা থাকতেন ৩২ বালিগঞ্জ প্লেসে। রমার শ্বশুরের প্রথম পক্ষের স্ত্রীর ভাই বিমল রায়। মামাশ্বশুর বিমল রায় রমাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। বর্ধিষ্ণু পরিবারের রাশভারি গৃহকর্তা আদিনাথ সেনের অনুমতি তো চাই। একদিন রমাই বললেন তার শ্বশুরকে। শ্বশুর মত দিলেন। দিবানাথ-রমা যাত্রা শুরু করলেন স্টুডিও পাড়ায়। সিনেমায় পা দিয়ে বিবাহিত রমা সেনের নামটাও পাল্টে যায়। সাত নম্বর কয়েদির পরিচালক সুকুমার দাশগুপ্তের সহকারী নীতিশ রায় রমার নাম দেন সুচিত্রা। রমা সেন থেকে সুচিত্রা সেনে উত্তরণ ঘটে পাবনার এ মেয়ের। এর আগেও রমা অভিনয় করেছিলেন 'শেষ কোথায়' ছবিতে। কিন্তু ছবিটি আর মুক্তি পায়নি। ১৯৫০-৫১'র দিকে শুরু হওয়া 'এটম বোম' ছবিতে এক্সট্রার রোলও করেছেন তিনি। তবুও, চলচ্চিত্রে তার নায়িকা হিসেবে অভিষেক ঘটে ওই 'সাত নম্বর কয়েদি' ছবিতেই। ছবিটি মুক্তি পায় ১৯৫৩ সালের ৭ ফেব্রুয়ারি।
তথ্যসূত্র : দৈনিক সংবাদ

সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৩
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×