somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিউইর্য়কে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব (১১ ,১২ ই সেপ্টেম্বর ২০১৫)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মহা নায়িকা সুচিত্রা সেনের জন্য ভক্তদের ভালবাসার শেষ নেই। এই ভালবাসার টানেই যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক শহরে শুরু হচ্ছে দুইদিন ব্যপী সুচিত্রা সেন চলচিত্র উৎসব। সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ র উদ্দ্যোগে আগামী ১১ সেপ্টেম্বর সন্ধা ৭টায় বহিঃবিশ্বে দক্ষিণ এশিয়ার প্রবাসীদের মিলন স্থান জ্যকসন হাইটের পালকি পার্টি হলে শুরু হবে উৎসব। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের
উদ্বোধন করবেন জাতিসংঘে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্র দূত এ কে আব্দুল মোমেন। উদ্বোধনী পর্বে কিংবদন্তি সুচিত্রা সেন ও বাংলা চলচিত্র নিয়ে বলবেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক কবির আনোয়ার। উত্সবে প্রথম দিন সাগরিকা প্রদর্শিত হবে। উৎসবে সুচিত্রা -উত্তম অভিনীত তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানান উৎসব কমিটির আহবায়ক গোপাল সান্যাল। তিনি বলেন ইতিমধ্যেই সুচিত্রা সেন'র ছবি সম্বলিত পোষ্টার ও ব্যনার দিয়ে নিউইর্য়কের বাঙালী অধ্যাসিত এলাকায় প্রচার চলছে।
সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে নিউইয়র্ক প্রবাসী চলচ্চিত্র পরিচালক কবির আনোয়ার বলেন সুচিত্রা বাঙালী নারীর আইকন। উত্তম-সুচিত্রা চিরতরুণ।তার জনপ্রিয়তা নির্দিষ্ট ভৌগলিক সীমানায় আটকে থাকেনি।দুই বাংলা সহ গোটা বিশ্বের বাংলা ভাষাভাষীর কাছে তিনি স্বপ্নের রাজ কুমারী। এই উৎসব নি:সন্দেহে প্রবাসী বাঙালী মনে দোলা দেবে।
উল্লেখ কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন দেশ ভাগের পর পারিবারিক ভাবে কোলকাতায় স্থায়ী হলেও সুচিত্রা তথা রমা দাস গুপ্তের জন্ম ১৯৩০ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনায় । শিক্ষা জীবনের শুরু,শৈশব,কৈশোর কেটেছে পাবনার জনপদে।


Link:https://www.facebook.com/events/1699164373649919
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×