somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে এই মুখোশধারী বীরসেনানী?

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামী ইতিহাসের সূচনালগ্নে হিজরী প্রথম শতকে বিশ্বময় চারিদিকের মুসলমানদের তুমুল বিজয়াভিযানে যে কজন বীর সেনাপতি অনন্য বীরত্ব ও অনস্বীকার্য কৃতিত্ব দেখিয়ে আজ পর্যন্ত স্মরণীয় অমর হয়ে আছেন- মাসলামা ইবনে আব্দুল মালেক ইবনে মারওয়ান তাদের মধ্যে অন্যতম। তাকে সেকালের খালিদ বিন ওয়ালিদ বলা হতো। একাধারে প্রায় পঞ্চাশ বছর ধরে তিনি মুসলিম বাহিনীর নেতৃত্ব দিয়ে বিশ্বময় ইসলামের বিজয়কেতন উড়িয়েছেন। তার হাতে বিজিত অঞ্চল ও শহর এবং দূর্গের সংখ্যা অসংখ্য। আরব সীমানা ছাড়িয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন রোম সাম্রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে।

সেখানকার কোনো এক যুদ্ধে শত্র“পক্ষের বিশাল দূর্গ অবরোধ করে রেখেছেন। তিনি বারবার তার বাহিনী থেকে কেউ একজন যেন গিয়ে সাহস করে শত্র“প্রাচীর ডিঙিয়ে দূর্গের ফটক খুলে দেয়- সেজন্য উজ্জীবিত করছিলেন। কিন্তু দূর্গের দেয়াল উচ্চতা, প্রহরীদের কড়া পাহারা এবং তাদের সশস্ত্র ভয়াবহতা মুসলিম বাহিনীর প্রতিটি সদস্যকে ভীত এবং আড়ষ্ট করে রেখেছিল। কেউ এগিয়ে যাচ্ছিলো না, যেতে সাহস পাচ্ছিলো না।

হঠাৎ সামনের সারির এক প্রান্তে শোরগোল শোনা গেল। কেউ একজন এগিয়ে আসছে। হাত তুলে সে সেনাপতির কাছে নিজের জন্য অনুমতি চাইছে। আশেপাশে সবার ভেতর তখন ফিসফিস শুরু হয়েছে- বাপরে বাপ! কে এই বীরবেটা! এমন শক্ত দূর্গের দিকে পা বাড়াচ্ছে! বাপকা বেটা! কিন্তু সবাই অবাক হতে গিয়ে হতাশ হলো। কারণ লোকটির চেহারা কাপড়ে আবৃত। তার মুখাবয়ব দেখা যাচ্ছে না। মুখোশে মুখ আড়াল করে রাখা লোকটি ধীর কদমে সামনে এগিয়ে যাচ্ছে।

তারপর। চোখের পলক। খুব দ্রুত সুকৌশলে তিনি কোনো এক ফাঁক-ফোকড় দিয়ে জানবাজি রেখে দূর্গের প্রাচীরে উঠে পড়লেন। শত্র“বাহিনীর উদাসীনতাকে কাজে লাগিয়ে হুট করে ভেতরে চলে গেলেন। ঝড়ের বেগে দৌড়ে গিয়ে মূল ফটকের কড়া ফেলে দিলেন। তারপর সজোরে আল্লাহু আকবার বলে ধ্বনি তুললেন চারপাশ কাঁপিয়ে। তার ধ্বনি শুনে বাইরে তৈরী হয়ে থাকা মুসলিম বাহিনী হুড়মুড় করে ঢুকে পড়লো দূর্গের ভেতর সর্বত্র। বিজয় তখন তাদের পদতলে সমর্পিত।

যুদ্ধাভিযান এবং দূর্গ বিজয় শেষ হল। বাহিনীপ্রধান মাসলামা ঘোষণা দিয়ে জানতে চাচ্ছেন- ঐ মুখোশধারী লোকটি কোথায়! সামনে আসুন!

সমবেন সৈন্যরা এদিক ওদিক তাকাচ্ছে। কিন্তু কোথাও কেউ উঠে দাঁড়াচ্ছে না। তবে লোকটি গেলো কই? মাসলামা একটু পরপর বারবার ঘোষণা দিচ্ছেন। কিন্তু মুখোশধারী দাঁড়াচ্ছে না। সবার অগোচরে এক কোণায় সে আড়াল হয়ে বসে আছে। শেষ পর্যন্ত মাসলামা জানিয়ে দিলেন, ঠিক আছে। মুখোশধারী লোকটি এখানে থেকে থাকলে সে যেন আমার সাথে ব্যক্তিগতভাবে দেখা করে। এটা আমার নির্দেশ।

কিছুক্ষণ পর। সেনাপতি মাসলামার তাঁবুর কাছে একজন মুখোশধারী। তিনি ভেতরে যাওয়ার অনুমতি চাইছেন। প্রহরীরা তাকে জিজ্ঞেস করলো, তুমিই কি সেই মুখোশধারী? না, আমি নই। তবে তার সম্পর্কে আমি জানাতে পারবো।’ মুখোশধারী আগত লোকটির নির্লিপ্ত উত্তর।

মাসলামা অনুমতি দিলেন। তিনি ভেতরে গেলেন। মাসলামা মূল মুখোশধারীর পরিচয় জানতে চাইলেন- যে এমন সাহসী হয়ে দূর্গের ভেতর গিয়েছিল। যার সাহসিকতায় আজ এমন বিজয় হলো।

আগন্তুক মুখোশধারী আরয করলো, মহামান্য আমীর! তার পরিচয় জানার আগে আপনাকে তিনটি ওয়াদা করতে হবে। মাসলামা নড়েচড়ে বসলেন। এবার কি সত্যিই তার নাম জানা যাবে? মাসলামা তার সবগুলো ওয়াদা পালনের প্রতিশ্র“তি দিয়ে দিলেন।

এবার মুখোশধারী সৈনিক ব্যক্তিটি তিনটি ওয়াদার কথা জানাচ্ছে- ঐ ব্যক্তির নাম খলীফার রেকর্ডে রাখা যাবে না। তাকে কোনো বখশিশ দেয়া যাবে না। তার সম্পর্কে নাম-ধাম খোঁজ নেয়া যাবে না। মাসলামা এ সবগুলো ওয়াদা আবারও মেনে নিলেন। উৎসুক হয়ে তার আগ্রহী জিজ্ঞাসা, আহা! হলো তো! এবার বলুন তো! তিনি কে?

মুখোশধারী সৈনিকটির মাথা আরও নীচু হয়ে এলো। গলা আরও ক্ষীণ হলো। তারপর তার স্বীকারোক্তি প্রকাশ পেলো- মুহতারাম আমীর! আমি সেই লোক।

মাসলামা অবাক। এ কি সেই সৈনিক- যার সাথে এতক্ষণ তিনি কথা বলছেন। তিনি আরও কাছাকাছি হয়ে বসতে চাইলেন। কিন্তু তার আগেই মুখোশধারীর মুখে সালাম। তিনি চলে গেলেন। মাসলামা তার এমন একনিষ্ঠ ইখলাস দেখে ততক্ষণে হতবাক।

এ লোকটির এমন বিরল কান্ড মাসলামা তার বাকি জীবনে ভুলেননি। ভুলে থাকতে পারেননি। প্রতি ওয়াক্ত নামাজ শেষে মাসলামার দুআয় অংশ হয়ে গেলো এ মুখোশধারী। মাসলামা তার দুআয় পরম শক্তিমান আল্লাহর কাছে আরয জানাতেন, ‘হে আল্লাহ! কিয়ামতের দিন তুমি আমাকে এ মুখোশধারীর সাথে রেখো।’
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×