somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে প্রকাশিত হল ‘ইতিহাসের হাসি-কান্না’

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কাতার বিশ্ববিদ্যালয়ে এবং সমগ্র কাতারে আমার সবচেয়ে আনন্দ ও প্রশান্তির জায়গা বিশ্ববিদ্যালয়ের সুবিশাল লাইব্রেরী। যতদূর চোখ যায়, শুধু বই আর বই। এত অসংখ্য বইয়ের মধ্যে নিজেকে এবং নিজের অতীতকে খুব তুচ্ছ ও অর্থহীন মনে হয়। প্রতিদিন ক্লাসের ফাঁকে আমি লাইব্রেরীতে যাই, ঘুরে ঘুরে শুধু বইপত্রের নামগুলো দেখি, দেখে দেখেই দিশেহারা।
এমনই একদিন চোখ আটকে গেল ইতিহাস কর্ণারে। বিষয় বৈচিত্র এবং এতো বইয়ের বিপুল সমাহার আমাকে মোহগ্রস্ত করে ফেলল। সেখান থেকে বই নিয়ে পড়া শুরু করলাম। দৃষ্টিশক্তির স্বল্পতায় উঁচুতে রাখা বইয়ের নাম-ধাম পড়া আমার জন্য কষ্টের, এমন দুর্দশায় এগিয়ে এলেন একজন লাইব্রেরিয়ান। কখনো শুধু বিষয় বলা মাত্র তিনি সেখান থেকে বই বের করে দেন। রাসূলের সীরাত থেকে নিয়ে বর্তমান সময়ের ঐতিহাসিক খুঁটিনাটি নানা বিষয়ে এতো বিপুল বই দেখে আমার মাথা খারাপ অবস্থা।
তারপরও পড়া শুরু করলাম। পড়ার চাপে এবং কাজের ভিড়ে সময় বের করে ইতিহাসের সাগরে ডুব দিলাম। বিষয় নির্বাচনে আরব লেখকদের দূরদর্শিতা, ইতিহাসের প্রতি তাদের মমতাময় জ্ঞানগভীরতা এবং ভাষার সরলতা দেখে অবাক হলাম। বইয়ের পাতায় পাতায় বিস্ময়কর ঘটনাবলী ও বিচিত্র দৃশ্য দেখে মোহিত হলাম। এত অজানা জানতে পেরে নিজের তুচ্ছতা ও অজ্ঞতা সম্পর্কে বেশ ভালোভাবেই নিশ্চিত হলাম।
বইপড়ার ফাঁকে ফাঁকে কিছু কিছু ঘটনা আমার হৃদয় ছুঁয়ে যায়। কখনো নিজেদের পূর্বসুরীদের কীর্তিতে গৌরবে বুক ভরে যায়, আবার কিছুক্ষণ পর কোনো ঘটনায় আমার চঞ্চল মন উদাস হয়ে থমকে দাঁড়ায়। সুদূর প্রবাসে এমন বিচিত্র অনুভূতি দেশের বন্ধুদেরকেও জানাতে ইচ্ছা জেগে ওঠে ব্যাকুল মনে। ফলে কিছু কিছু ঘটনার সারাংশ কিংবা সারমর্ম সাথে সাথে লিখে ফেলি ফেসবুকে অথবা অনলাইন ব্লগে। তারপর পাঠক ও বন্ধুদের শিহরণ অনুভব করি তাদের বার্তা ও মন্তব্যে। অনুভব করি, অজানা পথের যাত্রী হিসেবে আমি একা নই, অন্যরাও আছে।
সেখান থেকেই কিছু কিছু ঘটনা লিখে রাখার সূচনা। গত চারমাসের সেমিস্টারে যে বইগুলো পড়েছি, সেখান থেকে ভালো লাগার মতো কিছু চিত্র ও তথ্য তুলে ধরেছি এ বইটিতে। তবে বইটির মূল বিষয় কিছু মহামনীষীর জীবনগল্প- যাদেরকে জানা এবং চেনার সুযোগ এখনও অনেক অল্প।
প্রিয়নবীর হিজরত থেকে শুরু করেছি, সাহাবীদের আবেগ-ভালোবাসার কিছু গল্প ও ঘটনা তুলে ধরেছি, ইতিহাসের ধারাবাহিকতায় বেশ কয়েকজন খলীফার কীর্তি-কাণ্ডও লেখা হয়েছে, বইটির মধ্যাংশজুড়ে পাঠকের পরিচয় হবে বেশ কয়েকজন বিস্ময়কর মনীষীর অসামান্য জীবন ও অসাধারণ কর্মের সাথে। এর ফাঁকে ফাঁকে ছোট ছোট কিছু ঘটনাও জায়গা পেয়েছে বইয়ের এখানে ওখানে।

বইটির অধিকাংশ ঘটনা বাংলাভাষায় এবারই প্রথম পাঠকের সামনে এল। ্ইতিহাসপ্রেমিক বন্ধুদেরকে বইটি পড়ার সাদর আমন্ত্রণ। পাওয়া যাবে নবপ্রকাশে। ১২৮ পৃষ্ঠার বইটির গায়ে মুদ্রিত মূল্য ১২০ টাকা হলেও নবপ্রকাশে ৭০ টাকা। কুরিয়ারসার্ভিস খরচসহ দেশের যে কোনো প্রান্ত থেকে নেয়া যাবে ১০০ টাকায়। সেজন্য বিস্তারিত জানতে- ০১৯১২ ০৩ ৪৭ ৯০
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×