somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাতার থেকে বলছি-০১

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাতারে আমি এখন যে এলাকায় থাকছি, এটির নাম ফিরিজ কুলাইব। বিশ্বখ্যাত চ্যানেল আলজাজিরার প্রধান কার্যালয়ের ঠিক বিপরীতে আমার বাসা। বাসা বলতে একটি দু তলা ভবনের ছাদে একটি রুম। সঙ্গে রান্নাঘর এবং বাথরুম। আমি একা থাকি এই রুমে। মধ্য আকারের এই রুমটির জন্য মাস শেষে আমাকে গুনতে হয় দু হাজার কাতারি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার টাকা। বিদ্যুত বিল আরও ৫০ রিয়াল বা ১ হাজার টাকা। ইন্টারনেট বিল ২০০ রিয়াল বা সাড়ে চার হাজার টাকা। কাতারে গত কয়েকবছরে বাসাভাড়া অতিমাত্রায় বেড়েছে। প্রতিদিন বিদেশি অভিবাসীরা আসছেন এই দেশে। কিন্তু সেই অনুপাতে রুম নেই। ফলে ভাড়া বাড়িয়ে দিয়েছেন বাড়ির মালিকরা। দেদারসে ব্যবসা চলছে বাড়িভাড়া খাতে। এ মাধ্যমে ভারতীয় ও বাংলাদেশি দালালরা দু হাতে অর্থ কামাচ্ছেন। কাতারি নাগরিকরা বাড়ি ভাড়া দিতে চাইলে সেটি বার্ষিক চুক্তিতে তুলে দেয় কোনও বাংলাদেশি বা ভারতীয় দালালদের কাছে। এরপর দালালরা সেখানে বড় রুমগুলোতে পার্টিশন দিয়ে ছোট ছোট রুম বানিয়ে ভাড়া দেয়। কাতারের আইনে কোনও ভবনে এমন পার্টিশন দিয়ে রুম তৈরি করা অবৈধ। কিন্তু অবাধে চলছে এই অবৈধ বাণিজ্য।
ঢাকায় আমার বাসা রামপুরায়। বিটিভি অফিসের পাশ দিয়ে প্রতিদিন আমাকে যাতায়াত করতে হতো। রামপুরা বনশ্রি পার হয়ে আমার বাসা। ঢাকায় থাকাকালে যেমন প্রতিদিন বিটিভির অফিস দর্শন হতো, কাতারেও ঠিক তেমনি প্রতিদিন আলজাজিরার অফিস দেখা হচ্ছে। এটা একটা মিল। আবার ঢাকায় প্রতিদিন বিটিভির অফিস দেখা হতো, কিন্তু বিটিভি দেখা হতো না। কাতারে প্রতিদিন আলজাজিরার অফিস যেমন দেখছি, তেমনি রোজ রাতে তাদের খবর দেখে ঘুমোতে যাই। এখানেই পার্থক্য। আলজাজিরা কাতারের রাষ্ট্রীয় চ্যানেল নয়, কিন্তু আমির পরিবারের সমর্থন ও সহযোগিতায় এটি এখন বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী সংবাদমাধ্যম। আলজাজিরার লোগোর বর্তমান যে রূপ, এর কারিগর একজন বাংলাদেশি ক্যালিগ্রাফার। তাকে নিয়ে আমার অনুলিখন ছাপা হয়েছিল প্রথম আলোয়।
কাতারে এখন বাস করছেন প্রায় তিন লাখ বাংলাদেশি। এঁদের অধিকাংশই নির্মাণশ্রমিক। অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত অনেকেই। বাংলাভাষা পড়তে জানেন না, এমন শ্রমিকের সংখ্যাও কম নয়। আরবি বা ইংরেজি তো দূরের কথা। ফলে শ্রমিক হিসেবে কাতারে এসে চার-পাঁচ বছর থেকে অর্থ উপার্জনটুকুই হচ্ছে কেবল, জ্ঞানের দীনতা রয়ে যাচ্ছে সেই আগের মতোই। কাতারের বাংলাদেশ কমিউনিটি বা দূতাবাসের এসব নিয়ে কোনও মাথাব্যথা নেই। অজ্ঞতা এবং অসচেতনতার কারণে বাংলাদেশি শ্রমিকদের অনেকে যেমন বঞ্চনা ও প্রতারণার শিকার হন, তেমনিভাবে কিছু বাংলাদেশি বণিক শ্রেণি এদের ব্যবহার করে নিজেদের স্বার্থ উদ্ধার করে নিচ্ছে। এমন স্বার্থপর কমিউনিটি কাতারে আর কোনও দেশের নেই, তা আমি হলফ করে বলতে পারি।

সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×