সাদ্দাম আমলে বাগদাদে মার্কিন দূতাবাসের নিরব যন্ত্রণা
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আরবদুনিয়ার বীর বাহাদুর মরহুম সাদ্দাম হোসেনকে নিয়ে একটি বই লেখার স্বপ্ন প্রবলভাবে পুষছি দীর্ঘদিন ধরে। কিন্তু হাতে জমে থাকা অসমাপ্ত কয়েকটি বইয়ের কারণে তা আর হয়ে উঠছে না। তবুও সাদ্দাম হোসেনকে নিয়ে আমার পড়া অসংখ্য রচনা ও ঘটনা থেকে একটি আজ তুলে ধরছি পাঠকের সামনে।
ইরাকের সর্বশেষ স্বাধীন শাসক সাদ্দাম হোসেনের শাসনামলে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরাকে তাদের দূতাবাস চালু করার সিদ্ধান্ত নেয়, তখন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে আমেরিকার হঠকারিতার উপর এক সূক্ষ প্রতিশোধ নেওয়ার সুযোগ পেলেন সাদ্দাম। তিনি বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনের রাস্তাটির পুরনো নাম বদলে নতুন নামকরণ করলেন ফিলিস্তিন স্ট্রিট নামে। আর পেছনের সড়কটির নামকরণ করে দিলেন আলকুদস স্ট্রিট নামে। যাতে মার্কিন দূতাবাসের ফিলিস্তিনবিদ্বেষী কর্মকর্তারা তাদের রাষ্ট্রীয় ও দাপ্তরিক সব কাগজপত্র ও চিঠিপত্রে প্রতিদিন অসংখ্যবার দূতাবাসের ঠিকানা লেখার সময় ফিলিস্তিন শব্দটি লিখতে বাধ্য হয়। সামনের মূল সড়কের ঠিকানা এড়িয়ে পেছনের সড়কের নামও যদি তারা লিখতে চায়, তাতেও যেন আলকুদস লিখতে হয় তাদের। ইরাকের বাগদাদে কর্মরত মার্কিন কর্মকর্তারা তাদের ইসরাইলপ্রেমের উপর এমন সুকৌশলী আঘাতের এই জ্বালা দীর্ঘদিন সয়েছেন নিরবে নিরবে।
আজ সাদ্দাম হোসেন নেই। কিন্তু তার এমন বুদ্ধিদীপ্ত ও বীরোচিত নানা কর্মকান্ড তাকে অমর করে রেখেছে আমার মতো অসংখ্য মানুষের নয়নে নয়নে।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুনপ্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুন