মনের আর্শিতে দেখিনা নিজেরে
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
কুর্সিতে নয় মনের আর্শিতে,
দেখিতে চাই নিজেরে, দেখিতে পাইনা
দেখিনা নিজেরে! কেন দেখি না ?
অচেনা অজানা আবছায়া আকার নজরে আসে।
আমি নাকি অন্য কেউ ?
চন্দ্রিমা রাতে পূর্নিমা তিথিতে
যখনি দেখি জোত্স্নার উত্স ওই চাঁদের পানে ,
কালো মেঘ এসে ঢেকে দেয় তারে , চারদিক আঁধার করে!
ঘন কালো আমবশ্যার রজনীতে
জম কালো রাস্তায় কে যেন হাঁটে ,আমার সাথে !
কে হাঁটে ?
নামাজে দাঁড়াই রবের প্রার্থনায় ,
এক মনে ,এক ধ্যানে ,বন্ধ করি দু নয়ন
শুধু কেরাতে নয় ,মোনাজাতে ও, পাপ গুলি যেন,
সিনেমার রুপালী ফিতায় পর্দায় প্রদর্শিত হতে থাকে,
কেন প্রদর্শিত হতে থাকে?
কার করিব ক্ষতি ,কিংবা করিব দুর্গতি ,
কি পেলাম ,কি হারালাম কতো ভাবনায় ,
প্রভুর প্রার্থনা ভুলায় !
কে ভুলায় ,কেন ভুলায় ?
কারে দেখাতে ফেলে দেই কপালে দাগ,
সেজে যাই সাচ্চা ঈমানদার
জেনে শুনে করে যাই,বেইমানির কাজ কারবার !
ঠকবাজি ,ঠকানোতে হতে চাই সেরা ,
ভাবে স্বভাবে দেখাই পাক্কা গোবেচারা !
কেন দেখাই ?
মনের আর্শির সম্মুখে দাঁড়াই ,দেখিতে চাই নিজের অবয়ব
কে আমি ,কেমন আমি ?আর্শি ভেঙ্গে খান খান !
কেন খান খান ?
সিঙ্গাপুর, ১৯-৫-২০১৬ ইং
https://youtu.be/UMeYlaSraM0
https://youtu.be/UMeYlaSraM0
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



