দা রিয়েল টাইগার
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
মাশরাফি ,মাশরাফির মতোই ,
কালে ভদ্রে আসে এমন কেউ ,
বাংলাদেশে এই প্রথম এই শেষ।
হয়তো আসবে কেউ তার মতো ,
সে মাশরাফি হবে না.স্যালুট বস।
ষোল কোটি বাংলাদেশীর প্রাণের স্পন্দন,
দুর্দিনেও তুমি মাশরাফি,সুদিনেও তুমি মাশরাফি
ছেড়া কাটা শরীরে জীবন মৃত্যুর সন্ধি ক্ষণে
দা রিয়েল টাইগার,নিরহংকারী খাঁটি বাঙালি ,বাংলাদেশী।
সতীর্থকে বুকে টেনে নাও,
পরাজয়ে আবেগে অশ্রু জলে ভাসো ,
বিশ্ব সেরা অধিনায়ক ,বিশ্ব সেরা ক্রিকেটার
জয়ের নেশায় বাঘের গর্জনে দাও হুংকার ,
তুমি ষোল কোটি বাংলাদেশির অহংকার।
জয় পরাজয় থাকবেই
যতদিন বাংলাদেশ থাকবে
তুমি থাকবে হৃদয় মনি কোঠায়।
ম্যাশ,মাশরাফি নড়াইল এক্সপ্রেস
হে বাংলার বাঘ , দীর্ঘজীবী হও।
সকল বাংলাদেশী ক্রিকেটার থাকুক ঈর্ষা,মুক্ত
হিংসা -বিদ্বেষ মুক্ত,রাজনীতি মুক্ত ,
কোন প্রতিভা যেন না হয় অবমূল্যায়িত
বাংলাদেশে দল মত নির্বিশেষে সকলেই আসে
সাম্য সৌহার্দের কাতারে ,ভালোবাসায় ,
আবেগে উদ্বেলিত হয় উচ্ছসিত হয় অশ্রু সিক্ত হয়
যখন ভাসে ক্রিকেটের জোয়ারে।
হে টাইগার বাহিনী ,ভালো খেলছো বলেই
প্রতিটি খেলায় জয় আশা করি।
হারি ,জিতি পাশে থাকি।
বাংলাদেশের ক্রিকেটাঙ্গন পবিত্র থাকুক ,এই প্রত্যাশা।
সিঙ্গাপুর
১০-১০-২০১৬ ইং

সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




