উর্দ্ধগামী
জাহাঙ্গীর বাবু
সংখ্যায় যখন আয়ু উর্দ্ধগামী ,হৃদপিন্ড তার চেয়েও হয় বেশি দুর্বল ,
ভালোবাসার কষ্টে,অনাকাঙ্খিত আঘাতে ,কাঙ্খিত বেদনায় ,ধরণী হয় বিষাদ ময়।
সংখ্যায় যখন আয়ু উর্দ্ধগামী , হৃদপিন্ড তার চেয়েও বেশি অসহায় ,
বয়সের সাথে অভিমান বেড়ে যায় , বেড়ে যায় আবেগের অত্যাচার
শব্দের কান্নার আওয়াজ হ্রাস পায় ,কষ্ট বেড়ে যায়।
সংখ্যায় যখন আয়ু উর্দ্ধগামী ,হৃদয়ের ক্ষত তীব্র থেকে তীব্রতর
ক্ষিপ্রতা বাড়ে চাওয়া -পাওয়ার হিসেবের খাতায় সরল অঙ্কের ভুল
সমাধান সমাধিত হয়না ,বরাবর হয়না এ পাশ ,ওপাশ ।
সংখ্যায় যখন আয়ু উর্দ্ধগামী , অশান্তি প্রমাণিত জীবনের উপপাদ্যে ,
সম্পাদ্যের সহজ ভাষায় কষ্টের ব্যাঞ্জনা, ভালবাসা ,মায়া , মমতা,
মনের ক্ষতকে করে ক্যান্সার ,কষ্টের পাহাড় যন্ত্রণার সাথী হয়ে
গড়ে মাউন্ট এভারেস্ট,কেওকারাডাং।
সংখ্যায় যখন আয়ু উর্দ্ধগামী ,ভুলের মাশুল গুলি আঁচড় কাঁটে,
ধড়ফড় করা দুর্বল হৃদপিন্ড কখনো থামে ,কখনো বাড়ায় গতি ,
বাধা গ্রস্ত জীবনের গতি হৃদপিণ্ডের উঠা নামায় ।
কারো জীবনে নিকোটিনের আশীর্বাদে পচন ধরে ফুসফুসে ,
এলকোহলের নির্যাসের কলিজার ক্ষয়,অনিময়ের অগ্নিজ্বালা পিত্তে ,
চিত্তে সদা উত্তাপ ,রক্তের চাপ উঁচু নীচু ,ঝেঁকে ধরে মরণের ভয়।
সংখ্যায় যখন আয়ু উর্দ্ধগামী ,,দুরন্ত ছুটে চলার হাঁড় গোড় ক্ষয়িষ্ণু ক্রমাগত
প্রাপ্তির ডায়রীতে অপ্রাপ্তি হতাশা জীবনকে মনে হয় প্রহসন তামাশা।
সংখ্যায় যখন আয়ু উর্দ্ধগামী ,বৃদ্ধাশ্রম দেয় দেয় হাত ছানি
চোখে ভাসে কি করেছি পিতার মাতার সাথে,
স্মৃতির পাতার রোমন্থনে, অগণিত পাপের প্রতিচ্ছবি।
সংখ্যায় যখন আয়ু উর্দ্ধগামী , সুজন কুজন দুর্জন বুঝে দিন শেষ
জীবন কাব্যে কবি আর তার কবিতার ,ইচ্ছের ডানায় চাপিয়ে দেয়
শংকর জাত কষ্ট ,যা ছিলো মালিক বিহীন ,নয়তো কিছু তোমার ,কিছু আমার !
সংখ্যায় যখন আয়ু উর্দ্ধগামী ,হৃদপিন্ড তার চেয়েও হয় বেশি দুর্বল ,
ভালোবাসার কষ্টে,কি করেছি,কি পেয়েছি গণিতের হিসাব!
অনাকাঙ্খিত আঘাতে ,কাঙ্খিত বেদনায় ,ধরণী তখন বিষাদ ময়।
যৌবনে বেখেয়াল ,বার্ধ্যকে বিধাতারে কাছে পেতে চায়.
সংখ্যায় যখন আয়ু উর্দ্ধগামী , নিজের অজান্তে প্রভুর প্রার্থনায় সময় নাহি পায়
যদি বেঁচে থাকে কিচি দিন ,কিছু সময় ,হয়ে যায়,ভুল থেকে যায় ,
পাপ নিয়ে সাথে ধরণী থেকে বিদায় ,চির বিদায়।
মৃত্যুর পরে ,যারা ছিলো একদা দূরে ,ভেঙে পড়ে কুমিরের কান্নায়
যদি থাকে বিত্ত কিছু বাকী ভাসে তারিফের বন্যায় ,বড় ভালো মানুষ ছিলো সে
কি করে বিদায় নিলো ,কি করে হায় ,কষ্টের পাহাড় বুকে নিয়ে
যে নিলো বিদায় ,তার কি আসে যায় ,
অবাক পৃথিবীতে এসেছিলো এক দিন শূন্য হাতে শিশু হয়ে ,
আকারে পরিবর্তন শুধু ,পাপের বোঝার যোগে বুক ভরা শূন্যতা নিয়ে
শিশু হয়ে আখেরী নিঃশ্বাসের বিদায় ।
সিঙ্গাপুর,২৬-১১-২০১৬ ইং

সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




