মেতেছে ওরা হত্যার নগ্ন উল্লাসে
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাব
মুসলিম খতম করতে মেতেছে ওরা,
ওদেশের মুসলমানরা বাংলাদেশে আসুক,
হয়তো অন্য কেউ চায় অস্থিশীল হউক বাংলাদেশ,
ষড়যন্ত্র নতুন নয় !
অত্যাচার করে তাড়াবে সে দেশ থেকে।
খুন করে শেষ করে দেবে শিকড়,জ্বা
লিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে !
চৌদ্দ গুষ্ঠির ভিটে মাটি সব.
বৌদ্ধ ভিক্ষুরা ভোগ করবে, ওরা মগ,
ওরা বর্বর,নিষ্ঠুর ,জঘন্য,মায়ানমার চায়
রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আসুক।
শিশু,নারী,যুবক,যুবতী ,পুরুষ ,বৃদ্ধ
কাটছে মাথার খুলি , ছিন্ন ভিন্ন করছে দেহাঙ্গ
রক্তে নদী বয়ে যায় ,কারবালা এখন পড়শী মায়ানমার
কষ্ট,হয়,ব্যথিত হৃদয় ,ওরাও মুসলমান। ওরাও মানুষ।
আকাশে বাতাসে লাশের পোড়া গন্ধ
পোকায় কিল বিল করে পরিত্যক্ত পঁচা দুর্গন্ধ লাশে
এ যেন ৭১ এর মুক্তি যুদ্ধের সেই বাংলা
পাকিস্তানী হানাদার সম নরখাদক মায়ানমার !
চায়না যাক ,ভারত যাক ,পশুর খাদ্য হোক ,
নয়তো পানিতে ভাসুক,আগুনে পুড়ুক।
সেই কবে থেকে পুড়ছে ওরা!
পাকিস্তানের সাথে যুক্ত হতে চেয়েছিলো মায়ামারের মুসলিম,
মোহাম্মদ আলী জিন্নাহ গং মেনে নেয় নি
আজও পুড়ছে জ্বলছে মায়ানমার ,মরছে মুসলিম।
যত আশ্রয় পাবে ততই আসবে জীবন্ত রোহিঙ্গা ,
যে দিকে আশ্রয় পাবে সে দিকেই ছুটবে , বাঁচার আশায়,
মায়ানমার সে সুযোগ নিতে চায়!
এ পারে মরণ ,ও পারে মরণ ,স্থলে মরণ ,জলে মরণ !
জ্বলে অঙ্গার হবে মুসলিম
চায়না খুলেছে উত্তর সীমান্ত বন্ধ ও হবে একদিন ,
কুলুপ এঁটেছে জায়ান্ট মুসলিম দেশ গুলু ,
তাদের আছে কতো অনাবাদি জমি !
মরুভুমি ,বাস যোগ্য করে দিতে পারে ,
অর্থ কি আল্লাহ ওদের কম দিয়েছে !
থামাবে না হত্যা যজ্ঞ ,ওরা কি মুসলিম নেতা হওয়ার যোগ্য?
হেরেমের আরামে ফুরসৎ কোথায় তাদের?
ইসলামের তীর্থ স্থান মক্কা আর মদিনায়
আর খোদার দেয়া তেলে আয়েশ করবে আরবীরা।
ছুটছে দিক বিদিক ,বাংলাদেশেও আসছে
অঘোষিত আশ্রয়ে হয়তো কেউ পাচ্ছে ,
সার্বভৌমত্ব রক্ষায় পুশব্যাক ও হচ্ছে।
এভাবে কতদিন চলবে আর!
বিশ্ব মুসলিম ,বিশ্ব মানবতা জাগ্রত হবে কবে,
হবে সময় সুযোগ জাত ধর্ম বুঝে।
মুসলিমের হাতে মুসলিম নিধন ,ভিন্ন ধর্মীয় হাতে
মুসলিমের মরণ , বিধাতার এ কোন বিচার !
মুসলিম খতম করতে মেতেছে ওরা
পুশ ব্যাক না পুশ ইন ,বাবর আলী পেরেশান
কত দিন চলবে মুসলিম নিধন !
মেতেছে ওরা হত্যার নগ্ন উল্লাসে !
সিঙ্গাপুর,২৫-১১-২০১৬ ইং
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




