আমার কষ্ট শুধুই আমার
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
আমার কষ্ট গুলো শুধুই আমার, ভাগ নিতে আসেনি কেউ
সময় সীমা শেষ,আর দিবো না কাউকে
আমার কষ্ট শুধুই আমার,যন্ত্রনা আবীরে অতি যতনে পুষি কষ্টকে।
কেউ বুঝিনি আমারে,দিয়েছে যারা কষ্ট,আপন ভেবে অতি আদরে
আবেগী কষ্ট যতই করুক অভিমান,দেবো না কাউকে।
আমার কষ্ট শুধুই আমার,রংধনু রঙে সাজিয়েছি হৃদয়ে
স্বাগত জানাই নবাগত কষ্টদের মনের গহীনে,
হালকা কষ্ট সরিয়ে দেই হৃদয়ের রক্ত ক্ষরণে।
হরেক রকমের কষ্টদের জানাই অভিবাদন, নীরব অশ্রু বিসর্জনে
আমার কষ্ট শুধুই আমার,দেবোনা ছুঁতে আর কাউকে।
কষ্টের আবাদ হৃদপিণ্ডের গভীরে ,বুকের পাঁজরে,
কষ্টের ফসল মহাকষ্ট রেখেছি অতি স্বযতনে।
আমার কষ্ট শুধুই আমার, সময় সীমা শেষ,আর দিবো না কাউকে।
কষ্ট নিয়েই নেব বিদায় পৃথিবীর আলো বাতাস থেকে
এক ফোঁটা জল কেউ যেন না ঝরায় বিদায়ের কালে,
বিদায়ের লগ্নে কেউ যেন না করে আহাজারি
প্রতিফোঁটা অশ্রু জলে পাবে অভিশাপ ,যা ছিল না আমার,
অভিশাপ ছিলো নিরপরাধ কষ্টের পাহাড়ের।
সিঙ্গাপুর, ২৫-১১-২০১৬ ইং

সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




