অপ্সরী
জাহাঙ্গীর বাবু
তোমার হাতের চুড়ি হতে চেয়েছিলাম
কাঁচের নয় ,সোনার নয় ,
শুধু চুড়ি হতে চেয়েছিলাম।
রাতের আকাশের মেঘ বাদলের
উড়ে যাওয়া ভালো লাগে তোমার
মেঘ বাদল হতে চেয়েছিলাম।
তোমার খোঁপার ফুল হতে চেয়েছিলাম
চোখের কাজল , চিরুনি হতে চেয়েছিলাম
গলার হার হতে চেয়েছিলাম ,নুপুর হতে চেয়েছিলাম
চুলের ফিতে হতে চেয়েছিলাম ,
স্বর্গের অপ্সরী আমার ,
সাজাতে চেয়েছিলাম মনের মাধুরী দিয়ে।
রাতের জোছনা হয়ে স্নান করতে চেয়েছিলাম
পূর্ণিমা রাতে ;
ঝিঁ ঝিঁ পোকার ডাক হতে চেয়েছিলাম
শীতের কুয়াশার শিশিরেরকণা ভালো লাগে তোমার।
বৃষ্টি এলেই কেমন যেন উতলা হয়ে যাও তুমি
আমিও ;
হটাৎ বৃষ্টি হতে চেয়েছিলাম ,
তোমার কষ্ট গুলি ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে
বৃষ্টি হতে চেয়েছিলাম।
শিশির বন্ধু হতে চেয়েছিলাম
গোলাপি ,লাল,নীল,সবুজ,বেগুনি ,
বাসন্তী রঙের শাড়ি হতে চেয়েছিলাম
জড়িয়ে রাখতে চেয়েছিলাম ,
ঢেকে রাখতে চেয়েছিলাম রূপ লাবণ্য তোমার
যা ছিলো শুধু আমার ,শুধু আমার।
আজ বুঝলাম ,স্বপ্ন আর বাস্তবতা এক নয়
মানুষ যা চায় ,তা কি পায় ?
তোমার চোখে আজ অন্য স্বপ্ন
কিছুই যখন হতে পারিনি ,তোমার সুখ যেন দেখতে পাই
সেই কামনা নিরন্তর।
কষ্ট গুলো বুকে চেপে বেঁচে থাকতে চাই
চুপি চুপি হটাৎ আসবো তোমার বাতায়নে,
দক্ষিণের র হাওয়া হয়ে,
যেন শীতল করে দিতে পারি তোমায় ।
সিঙ্গাপুর ,২৯-১১-২০১৬ ইং

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




