পৌরষত্ব উঠে নিলামে
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
সময়ের কাছে পরাজিত ভালবাসা
জীবনের কাছে পরাজিত আকাঙ্খা
দারিদ্রতার কাছে পরাজিত স্বপ্ন
কর্মের কাছে পরাজিত বাবর আলী।
স্বপ্ন গুলো জোড়া দেই একটু একটু করে
প্রয়োজন ভেঙে করে খান খান
মৌলিক চাহিদা মেটাবার আশায়
বিরামহীন ছুটে চলি,করি ইচ্ছের দাফন।
ভাগ্যে লেখা যদি থাকে দাসত্বের জীবন ,
আপন মনে কষ্ট গুলি মালা গাঁথে ,জীবনের আঁকে বাঁকে।
অশ্রু জ্বলে বিলীন হয় ,হৃদয়ের রক্ত ক্ষরণে লেখা
ভালোবাসার নীল চিঠি।
ঔরসের জন্ম নেয়া
ভালবাসার ফসলের ভবিষ্যৎ নিরাপত্তায় ,
পৌরষত্ব উঠে নিলামে !
স্বপ্নবাজ বাবর আলী নির্বাক তাকিয়ে থাকে
আকাশ চাঁদ তাঁরা জোছনা মেঘদের পানে ,
ঊত্তর খোঁজে জীবনের অনাকাঙ্খিত প্রশ্নের
বিধাতার কাছে চাইবার নেই কিছুই ,
করুণা পাবে কেমন করে ,বিধাতাকে খুশি করতে
বাবর আলীর জমার খাতায় শূন্য ,
সে যে নিজেই নিজের অভিশাপ।
সিঙ্গাপুর ,৩০-১১-২০১৬ ইং
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




