
শুরু হলো বিজয়ের মাস ২০১৬
অনুভবে বিজয়ের ভাব
জাহাঙ্গীর বাবু
বছর ঘুরে এলো একাত্তরের রক্তস্নাত মুক্তির উল্লাস
বছর শেষ ,আমি সেথায়,যেথায় ছিলাম বছরের শুরুতে
শুন্যতায় স্বীয় জীবনের প্রাপ্তি,এসেছে ডিসেম্বর মাস
আশাহত জীবনে কাটেনা হতাশা ,দেশ আছে বেশ.
উন্নয়নের ধারাবাহিকতা শুনছি
জ্যাম ,ঝামেলা ,খুড়াখুড়ি দেখছি।
দ্রব্যমূল্যের চোরাই উৎরাই দেখছি।
মানব মানের উন্নয়ন হোক না হোক
খাঁচার (অবকাঠামো /স্ট্রাকচার ) উন্নয়ন দেখছি !
বেকার আসছে প্রবাসে ,
হতাশায় এখন ভুগছে উচ্চ মধ্যম আয়ের দেশে !
পাশের দেশের ব্যাবসার প্রসার
কাঁটাতার নিয়ে কি আছে বলার!
পাশের দেশের ভৌগোলিক বিস্তার
উল্লাস মানুষ হত্যার ,
পুশব্যাক ,পুশইন ইস্যু ,চাপা পরে সংখ্যা লঘু
মানবতার ঘেরাও হাইকমিশন ,জামানা ক্ষমতার ?
শুরু হলো বিজয়ের মাস
মনের মাঝে ও ভাবে বিজয়ের ভাব
চলছে দেশ মন্দ কি ?
মুদ্রার এ পিঠ ও পিঠ একই ,কেউ কম কেউ বেশি !
কেউ খুঁজে গণতন্ত্র স্বাধীনতার ,অন্তরে বাসনা ক্ষমতার।
শুরু হলো বিজয়ের মাস
মনের মাঝে অনুভবে বিজয়ের ভাব
শান্তির কামনার বাণী কাগজের পাতায় ,পোষ্টারে ,আস্তাকুঁড়ে
কেউ হয়তো ভোগ করছে শতভাগ স্বাধীনতার সুখ।
মনটাকে জিজ্ঞেস করি ,কি কেমন আছো?
ঊত্তর ,আছি আগের মতোই
ন -গণতন্ত্রে ভালো আছি ,স্ব -গণতন্ত্রে আমার কি?
পথের মানুষ থাকবে পথে ,তেলির মাথায় আরো তেল হবে ,
পুরাই তেল তেলে থাকবে ওরা ,
কারা ? জানো তো ,কেন বিব্রত করো !
শুরু হলো বিজয়ের মাস
মনের মাঝে অনুভবে বিজয়ের ভাব
নতুন কিছু কষ্ট জমা করে বিজয়ের গান গাইছি ,
আমার সোনার বাংলা , ভালোবাসি।
সিঙ্গাপুর ,১-১২-২০১৬ ইং
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




