স্বার্থপর ফেসবুকি
জাহাঙ্গীর বাবু
কিছু লেখায় লাইক দিলে ও কমেন্টস করতে হাত কাঁপে। হতে পারে লেখা অনেক ভালো,জ্ঞান,গভীর,হতে পারে মোটামুটি,হতে পারে ফিফটি ফিফটি। হাত কাঁপে কেন?
কমেন্টস করার সময় হলেও যোগ্যতা নেই। আপনারা যে যার মতো সবাই অনেক ভালো লিখেন। অনেকে বুদ্ধিজিবিও বটে। তবে দু: সাহস যে করিনা তা নয়। কমেন্টস করে ফেলি, ওয়াও, হেব্বি,জোস,মাইরি বলছি,মামা ফাটাইয়া দিলা,অসাধারণ,দারুন,ভালো লেগেছে,সহমত,একমত,শুভেচ্ছা নিরন্তর,শুভ কামনা,এগিয়ে যান,আরো ভালো হবে,পাশে আছি,সাথে আছি ইত্যাদী। স্টক এ পর্যন্তই।তাই এর বাইরে ব্যাখা বিশ্লেষনের ক্ষমতা,শিক্ষা কোনটাই নেই, তাই ব্যাস্ত সময়ে, হটাৎ অবসরেও করতে পারিনা।
আর স্বার্থপর বলতে পারেন,অখাদ্য লেখায় ব্যাস্ত থাকি।অনেকেই ভাবেন কাজ করিনা।বনের মোষ তাড়াই।সেল্ফি করে বেড়াই।সময় কোথায় বলুন।কোন গ্রুপে নিজের পোষ্ট ঝেড়ে ব্যাক করি।লাইক,কমেন্টস না করে আশা করি অন্য জনে আমাকে লাইক,কমেন্টস করবেন।কি আশ্চর্য তাই না। এর আগেও লিখেছি ফেসবুক এক চলন্ত গাড়ি।কোন স্টেশনে সামান্য বিরতি মানে, লাইক, যেখানে একটু বিরতি, সেখানে কমেন্ট, আর গাড়ি লেট হলে বা ষ্টেশনে নেমে চার পাশ দেখে, কিছুটা সময় ব্যয় করে পরের ট্রেন ধরা,মানে ব্যাখা,বিশ্লেষন,আলোচনা,সমালোচনা। কার সময় আছে,কার সময় হবে কে জানে।
ফেসবুকে আমি বড়ই স্বার্থপর। আশাকরি লাইক,কমেন্টস, ক্রোধিত হই,বুদ্ধিজিবি,কবি সাহিত্যিক,সেল্ফিবাজ,অন্যের যন্ত্রনার উপাদান। যেহেতু স্বার্থপর আমি, তাই বলছি, বাজে লাগলে বগল বাজিয়ে চলে যান,বল্ক মারুন,আনফ্রেন্ড করুন,চিৎকার করে অথবা নীরবে।আর একটা কথা আমি বেশ কয়েকজন স্বার্থপর কবি,সাহিত্যিক,নেতা,অভিনেতা,অভিনেত্রী,বুদ্ধিজিবি,পেশাজীবি,অবসর প্রাপ্ত,ছাত্র,গৃহিনি,ব্যাবসায়ীকে চিনি। অনেক বন্ধুকে জানি যারা ফেসবুক কি তাই বুঝেন না। ফেসবুক সিম্পল- মুখ বই এর অর্থ, ফেস দেখানো বই,ফেস বা মুখের ছবি দেখানো যায়,।
ফেসবুক ভাইরাস জ্ব্ররে আক্রান্ত,দোষী আমি একাই,ভাইরালের আশায় ভাইরাস ছড়াই। ভালোবাসার ভাইরাস।ইনবক্স হীন বন্ধুত্ব চাই! বলেছিলাম না,আমি স্বার্থপর ফেসবুকি।

সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




