অভিবাসী দিবসের কবিতা ২০১৬ ইং
ঘামের ইতিবৃত্ত
জাহাঙ্গীর বাবু
রেমিটেন্সের রিজার্ভের , ঘামের দুর্গন্ধে
নাকে রুমাল দিচ্ছেন !
চোখ বন্ধ করুন,ভাবুন ,
স্মৃতির পাতার সব কি রঙিন?
আপনারা ,উঁচু তলার মানুষের,
হয়তো আপনার কাপড়েও
দুর্গন্ধ ছিলো বলেই
আজ আপনার চারপাশ সুবাসিত।
মুজুরি কম দিবেন বলে
প্রয়োজনে ঠিকই কাছে টেনে নেন
বোকা শ্রমিক মলিকের মেকি হাসিটাকে
ভেবে নেয় ভালোবাসা!
মুজুরী কম পেয়েও শ্রমিকের চোখে আনন্দ অশ্রু!
শ্রমিকের গোলা নেই ,ব্যাংকে ব্যালেন্স নেই।
মুজুরি পেলেই তৃপ্তির হাসি !
নিত্য আয়ে সংসারে উনুনের হাড়িতে
যদি থাকে মোটা চাল ,চটকানোর জন্য
আলু,কাঁচামরিচ ,ডাল' লজ্জা নিবারণের বস্ত্র
যদি থাকে কর্ম ,ঘাম ঝরায়েও মুখে পুষ্পের হাসি।
উঁচু তলার মানুষ, প্রয়োজনে নিচে নেমে আসে
হাত মিলায় ঘামের হাতে ,
প্রয়োজন শেষে হাত মোছে লুকিয়ে !
শ্রমিক শোষিত হতে জানে,
শোষিত হওয়া বিধাতার দান
শোষণ তার এখতিয়ারে নেই ,
চায় না কোন দিন।
শোষকের হাতেই পৃথিবীর সুখ
আফসোস ,ঘামের কালিতে লেখা চিরকুটে
কষ্ট ,হতাশা ,হাহাকার ,অব্যক্ত যন্ত্রনা ,
শোষিত শ্রমিক জীবন ,বাবার আলীদের পাওনা।
সিঙ্গাপুর
১৮-১২-২০১৬ ইং

সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



