আছি পূর্বের মতই
জাহাঙ্গীর বাবু
নব বরষে নবীন হরষে নিও ,
সেই পুরাতন ভালোবাসা
যেখানে ছিলো বিশুদ্ধ বিশ্বাস,
আমি আছি পূর্বের মতই।
কত ফুল ফুটল বাগানে ,
কতো ফুল ঝরে গেলো
পোকায় ধ্বংস করে দিলো,
কত ফুলের গাছ।
নতুন গাছ ,নতুন ফুলে,
সেজেছে বাগান।
মনের বাগান রেখেছি ,
পূর্বের মতোই।
নব বরষে নবীন হরষে নিও,
সেই পুরাতন ভালোবাসা
যেখানে ছিলো বিশুদ্ধ বিশ্বাস,
আমি আছি পূর্বের মতই।
স্মৃতির পাতায় অম্লান থাক
ভালোবাসার চিহ্ন গুলো।
মুছে যাক ,কষ্ট ,গ্লানি ,
না পাওয়ার বেদনা।
তোমার চাওয়া গুলো পূর্ণতা পাক
তারই মাঝে খুঁজে নেব না হয়
কিছু প্রাপ্তি আমার ।
আমার চাওয়ার নেই কিছুই
প্রেম,ভালোবাসা ,বিশ্বাস
দেউলিয়া হয়েছে সেই কবে !
মিথ্যে ফানুশের ঘরে
আজো খুঁজি সুখের নীড় ,
বালুচরে আজো নির্মাণ করি
স্বপ্নের তাজমহল।
নব বরষে নবীন হরষে নিও
সেই পুরাতন ভালোবাসা
যেখানে ছিলো বিশুদ্ধ বিশ্বাস।
আমি আছি পূর্বের মতই।
স্মৃতির পাতায় অম্লান থাক
ভালোবাসার চিহ্ন গুলো।
মুছে যাক ,কষ্ট ,গ্লানি ,
না পাওয়ার বেদনা।
কি হবে,কি হতে পারে ,উত্তর জানা নেই
তবু বলি ,আমি আছি পূর্বের মতই।
সিঙ্গাপুর ,১-১-২০১৭ ইং
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



