মা ,কিরে পুত বলে, জিজ্ঞেস করো "কেমন আছি"
জাহাঙ্গীর বাবু
আমার যত গোপন তিনি জানেন
আমার কষ্ট তিনি বোঝেন
আমার সব কথা যার কাছে নিরাপদ।
সব সয়ে যাই নীরবে যার জন্য।
যার কথার অবাধ্য হইনি আজো।
যে আমায় নয় শুধু ভালোবাসে অনেকেকে।
অনেকে বুঝে না।
যার হাসি দেখার জন্যে জীবন সংগ্রাম
যাকে কেউ কষ্ট দিলে উম্মাদ হয়ে যাই
তিনি অসুস্থ্য অনেক বছর
এখনো যিনি হাত পোড়ান,
একটু ভালো লাগলেই সংসার, সংসার করেন
আরো কতো কি করেন, কত বলবো
যার জীবনে নামাজ রোজা কাজা হয়নি
পর্দাহীন দেখিনি যাকে আজো
তিনি আমার মমতাময়ী আদরিনী মা।
মা লিখতেই চোখ বেয়ে পড়ে অশ্রু
বড় ছেলে,বুড়ো খোকা
আমার আর মায়ের বয়সের তফাৎ মাত্র তের কি চৌদ্দ
কিশোরী মায়ের বুড়ো ছেলেকে দেখলেই বলে
কি রে খাস না,শুকিয়ে গেছিস?
সে মায়ের এক চিলতে হাসির জন্য
স্কুল, কলেজ জীবনে টিউশনী দিয়ে
,সংগ্রাম শুরু করেছি,
পারিনি,সেই সংসারকে আমি ঘৃনা করি
যে সংসারে মায়ের মুখে হাসি নেই।
জীবনটা মায়ের জন্য বাজি রাখতে চাই
মা হাসে বলে পাগল,আমি তো ভালো আছি
আমি জানি মায়ের কষ্ট কোথায়,
মা জানে আমার কষ্ট কোথায়?
মা ছেলে দুজনেই নিরুপায়।
মা আজ ভীষণ অসুস্থ্য।
আমার দোয়া চাওয়া ছাড়া কিছুই করার নেই।
যান্ত্রিক জীবনের আর্থিক প্রতিবন্ধকতা
অসহায় করেছে আমায়।
মা
তোমায় ভালোবাসি।
খুব ভালোবাসি।
প্রবাস থেকে ইচ্ছে করলেই আসা যায় না ,
প্রয়োজনের কাছে পরাজিত কেন মায়ের ভালোবাসা?
তোমার জন্যই তো এই প্রবাসে পরে থাকা
একান্নবর্তী সংসারের পুরো দায়িত্বটাই যে আমার উপর
যারা চলে গেছে যাক,সুখে থাক ,সুখী হোক ওরা
তোমার আঁচলের পরশ আর পা দুখানির দোয়া আমায় দিও।
কিরে পুত বলে , মমতা দিয়ে জিজ্ঞেস করো কেমন আছি।
আমি বলব ,আমি ভালো আছি ,তুমি ভালো থেকো মা।
সিঙ্গাপুর, ৬-২-২০১৭ ইং

সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



