
জাহাঙ্গীর বাবু
দাম বাড়েনি দশ বছরে
বলেছে বিজ্ঞ মাল,
সস্তা এখন মনুষ্য জীবন
নেশায় মাথা টাল।
আলু,পেয়াজ,রসুন,তেল
সস্তা এখন ভেজায়,
সকাল সন্ধ্যা ডিসি মেজিষ্ট্রেট
শুধুই বাজারে হানা দেয়।
ন্যায্য মুল্যের তালিকা খোঁজে
জরিমানা বুঝি কানামাছির খেলা,
আবোল তাবোল যাই বলুক
আমারাই মাতাল বিশ্ব সেরা।
ওষুধের দাম বাড়েনি
দেহের দাম বাড়েনি
শ্রমের মুল্য আছে একই
ঠিক বলেছেন, মন্ত্রী মশাই!
ইট, বালি,রড সিমেন্ট
দাম বাড়ে কি করে বলো?
বাঁশ,মাটিতে রাস্তা, ইমারত
ব্রীজ,কালভার্ট, আজব ফর্মুলা এলো!
ভাড়া বাড়েনি,বাড়া বাড়েনি
হচ্ছে ছোট থেকে ছোট,
বয়স বাড়েনি, চুল বাড়েনি
আছে তথৈবচ!
দাম বাড়েনি দশ বছরে
বলেছে বিজ্ঞ মাল,
সস্তা এখন মনুষ্য জীবন
নেশায় মাথা টাল।
শিক্ষা, জমি,ফ্ল্যাট,গাড়ি,বাড়ি
সেই আগের দামেই আছে
রাবিশ জ্ঞনীর বিনোদনে,
স্বাধীন বাংলাদেশ হাসছে।
সিঙ্গাপুর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

