
সেনবাগের ইউ এন ও শতরুপার বিদায়
আবেগ আপ্লুত মুক্তিযোদ্ধারা,কৃতজ্ঞ সেনবাগ পাঠাগার
জাহাঙ্গীর বাবু
নোয়াখালীর সেনবাগ উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধা সন্তান শতরুপা তালুকদারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সেনবাগ পাঠাগার।
৫-২-২০১৯ মঙ্গলবার বেলা ১১ টার সময় সেনবাগ উপজেলায় সেনবাগ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ড কাউন্সিলের কামান্ডার এস.এম আবদুল ওহাবের সভাপতিত্বে ও মুহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত বিদায়ী নির্বাহী অফিসার শতরুপা তালুকদার।
এসময় বিশেষ অতিথি ছিলেন। , সহকারী কমিশনার( ভূমি) রক্তিম চৌধুরী ও সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান, কেশাড়পাড় ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তাফা চৌধুরী, ছাতারপাইয়া ইউনিয়ন কমান্ডার আবদুল হক, মুক্তিযোদ্ধার হাজী মোঃ এবাদ উল্লাহ, ডেপুটি কমান্ডার মফিজুর রহমান,সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল।
উপস্থিত বক্তারা এ সময় বিগত সময়ে সেনবাগের জীবত সাড়ে ছয়শ মুক্তিযোদ্ধাদের সব রকম সহযোগীতার স্মৃতি চারনে আবেগ আপ্লুত ও অস্রুসিক্ত হন।উলেক্ষ্য সেনবাগে মোট মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় এগারশো।
দুপুর সাড়ে বারোটায় বিদায়ী ইউ এন ও প্রধান অতিথি শতরুপা তালুকদারকে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে কলেজ রোডের খায়ের ম্যানশনে অবস্থিত সেনবাগ পাঠাগারের অনুষ্ঠানে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। তার কর্মকালীন সময়ে তিনি ছিলেন সেনবাগ পাঠাগারের উপদেষ্টা।আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
পাঠাগার সভাপতি রফিকুল ইসলাম রবির সভাপতিত্ত্বে ও আব্দুল ওহাব সুজন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত ইউ এন ও সহকারী কমিশনার( ভূমি) রক্তিম চৌধুরী, সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান,সেনবাগ লেখক ফোরাম সভাপতি আবু তাহের,পাঠাগার উপদেষ্টা জাহাঙ্গীর বাবু,কমিশনার মামুন,প্রবাসী ও পাঠাগার ভবনের মালিক আবুল খায়ের,পাঠাগারের স্বপ্নদ্রষ্টা তাহরিতা সহ পাঠাগারের কার্যকরীপরিষদ।
বক্তব্য রাখেন তাহমিনা রিতা,রফিকুল রবি,ওহাব সুজন,জাহাঙ্গীর বাবু,এসি ল্যান্ড রক্তিম চৌধুরী,ও সি মিজানুর, লেখক ফোরাম সভাপতি আবু তাহের প্রমুখ।
উপস্থিত বক্তারা শতরুপা তালুকদারের পাঠাগারে জন্ম লগ্ন থেকে সহযোগীতার ভুয়সীপ্রশংসা করে তার শুভকামনা করেন। ইউ এন ও শতরুপা,ওসি মিজানুর রহমান এ সময় আর্থিক অনুদান প্রদান করেন।
শতরুপা তালুকদারের বিদায়ী শুভেচ্ছায় স্বরচিত কবিতা পাঠ করেন উপদেষ্টা জাহাঙ্গীর বাবু,ওসি মিজানুর ও আবুল হাসনাত রিয়াদ।
ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
