চিত্র বিচিত্র স্বার্থপর লক ডাউন
জাহাঙ্গীর বাবু

টেডা,বল্লম,ঢাল,জানাজা,বেতনের
দাবীতে আন্দোলন,মসজিদ
প্রার্থনা ঘরের হাহাকার অতপরঃ
রাস্তা ঘাট, হাট-বাজার, গ্রামের বাড়ি
ঘরে ঘরে জন্ম,মৃত্যু,বিয়ের জিয়াফত,
নিন্ম মধ্যবিত্তের আবাস,টিনশেড,বস্তি
একান্নবর্তী পরিবার,শহরের অলি গলি
খেলার মাঠ,বেতনের দাবীতে আন্দোলন,
গ্রাম থেকে শহর,শহর থেকে গ্রামে আসা যাওয়া
শিল্প কারখানা চলমান অফিস
কর্মচারী দের কর্মস্থল সচল
টেডা বল্লম ফাইট,কাটা পা নিয়ে উল্লাস
হালের সর্ব শেষ বিশাল জানাজা গুলো
মিডিয়া অফিস,সব খানেই চলছে জন সমাগম
এইতো চিত্র বিচিত্র স্বার্থপর লক ডাউন !

কেউ পেনিক,কেউ ইতর জেনেটিক
কেউ অনিচ্ছায়,কেউ স্বেচ্ছায় ভাঙ্গছে লক ডাউন
যে দিন এক দিনে লক্ষ মরবে আক্রান্ত হবে
সে দিন ও থামবেনা গন জমায়েত
দায়ী করবে অন্যকে,জায়েজ করাবে
সে করছে,আমি করলেই দোষ!
এমন করেই করোনা ভাইরাস জিয়িয়ে রাখছে
লক ডাউন দিয়ে অসম্ভব মনে হচ্ছে করোনা প্রতিরোধ
লক ডাউন তুলে দিয়ে রোগ ছড়িয়ে দিয়ে
মেরে ফেলার স্কীম করতে হবে মনে হয়!
সব হাসপাতাল বন্ধ করে অতি অন্ধ,
অতি ভন্ড,অহংকারী,বেপোরোয়াদের রুখতে হবে!
ক্ষুদার্ত মানুষ ক দিন আর ঘরে থাকবে
ওরা সবাই বের হয়ে গেলে
বাকীদের ঘরে থেকে কি লাভ?
সব খুলে দিয়ে যা মরে যা থাকে?
ওরা বুঝতেই চাইছেনা ঘরে থাকলে
চলাচল সীমিত হলে রোগ কম ছড়াবে।
ডাক্তাররা হাত গুটিয়ে নেবে
মিথ্যা তথ্যে বেশি আক্রান্ত হচ্ছে ডাক্তারগন
বাজার পথে ঘাটে জন সমাগন কমাতে গিয়ে
আক্রান্ত হচ্ছে আর্মি,পুলিশ,আইন শৃংখলা বাহিনী
ত্রান বিলিতে, স্বেচ্ছাসেবক
প্রশাসন আক্রান্ত হচ্ছে, আর আমরা
ঘরে না থেকে দীর্ঘায়িত করছি করোনার বেঁচে থাকা!
আমরা না খেয়ে মরব,বিনা চিকিৎসায় মরবো
পরোয়া নেই জালিমদের।
তাই এই আংশিক কিংবা মিশ্রিত লক ডাউন
আরো ভয়ংকর,ঘরে থাকা
মানুষ ও আক্রান্ত হয়ে যাবে একে একে!
করোনা নয় এক আঘাতে আল্লাহর কুদরতি ইশারায়
ধ্বংস হউক এই অসভ্য সভ্যতার।
চিত্র বিচিত্র স্বার্থপর লক ডাউনে সব আয়োজন ভেস্তে যাচ্ছে
আমরা হতে পারি মৃত্যুপুরীর গর্বিত-ধিকৃত অংশীদার।
২০-৪-২০২০


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

