somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্মক্ষেত্র খুলে দিলে মসজিদ খুলে দিন

২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কর্মক্ষেত্র খুলে দিলে মসজিদ খুলে দিন


জাহাঙ্গীর বাবু

এই মুহুর্তের জনসমাগম আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছু নয়।তাও কর্মস্থল খুলে দেয়ার দিকেই সিদ্ধান্তের কাঁটা ঘুরছে। এয়ারপোর্টে থেকে বেরিয়ে কোরোনা পৌছালো টেকনাফ থেকে তেঁতুলিয়া,ঢাকা শহর থেকে প্রত্যন্ত অঞ্চল,গ্রাম,গঞ্জের আনাচে কানাচে আজ অবধি ৬০ জেলায় করোনার বিস্তার।কার্ফিউ না দেয়াতেই হয়তো এই হাল,সরকারের নমনীয়তায় যেমন দায়ী,দায়ী আমাদের অহাম্মকি,বেহাপনায়,অন্ধতায়। লকডাউন,ঘরে থাকা যেন কানমাছি আর বউচি খেলা। কিছু খোলা,কিছু বন্ধ নীতিতে আক্রান্তের জাল বিস্তৃত করেছে।আরো কয়েক সাপ্তাহ সব শতভাগ বন্ধ রাখা করোনা বিস্তারের সংখ্যায় লাগাম দিতে পারে বলেই প্রতীয়মান।

সীমিত আকারে গার্মেন্টস,ফ্যাক্টরী চালু হলে মসজিদ পুরা আকারে খুলে দেয়ার দাবী যৈক্তিক। করোনা ভাইরাস ছড়াতে পারে সেকেন্ডে,গার্মেন্টস, ফ্যাক্টরী চলবে সারাদিন,৮/১২/১৬/২৪ ঘন্টা,ওয়াক্ত নামাজ,৫/১০/১৫ মিনিট,তারাবী ৪৫ থেকে ৯০ মিনিট,গার্মেন্টস ফ্যাক্ট্রীতে স্বাস্থ্যবিধির যে নিয়ম মানা হবে মসজিদ, প্রার্থণা ঘরেও একই স্বাস্থ্যবিধির আইন করে খুলে দেয়া হউক। মসজিদ খুলে দেয়ার দাবী সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমশই বাড়ছে। এই দাবী ইবাদত বন্দেগীর পাশাপাশি রমজান মৌসুমে এই দাবী আরো জোরালো।এই যুক্তির এক শ্রেনীতো সোচ্চার আজীবন।


সেকেন্ডেই যখন ভাইরাস ছড়াবে তখন মিনিট ঘন্টার হিসাব করে কি লাভ? তার চেয়ে কর্ম চলুক,ইবাদতও চলুক।জীবন চলুক স্বাভাবিক নিয়মে,জ্যাম,দুষনের সাথে।আমরাও বাড়ি ঘরে যাই,গ্রাম থেকে শহরে,শহর থেকে গ্রামে যাই। লক ডাউন যেন এক প্রহসন, নাটক হয়ে দাঁড়িয়েছে।

কিসের ইতালী,সিঙ্গাপুর,লন্ডন আমেরিকা,কিসের মক্কা মদীনার উদাহরন,পেটে ক্ষুদার জন্য কর্ম,ইহকাল পরকালের জন্য ধর্ম সব চলুক। জুজুর ভয়,মৃত্যু আর আক্রান্তের সংখ্যা দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবেনা।


তাই শিল্প,কলকারখানা,গার্মেন্টস,ফ্যাক্টরী একটিও যদি চলে,যানবাহন চলুক,মসজিদ,প্রার্থনা ঘর চলুক।
করোনার চিকিৎসা এমনিতেও নেই,এটাই সত্য,এন্টিবডি যার শরীরে ভালো সেই ভালো হবে,নয়তো মরণ নিশ্চিত।যতো বেশি টেষ্ট, তত বেশি আক্রান্ত পাওয়া যাবে,যা মরার তাই মরবে। জনসমাগম যতো বেশি তত বেশি আক্রান্ত হবে এটাই স্বাভাবিক।

আমাদের মানব জাতির প্রবণতা হলো যেখানে নিষেধ সেখানে আরো বেশি যাওয়া বা করা,হোক ইবাদত,বন্দেগী,সুকর্ম বা কুকর্ম।

কর্মক্ষেত্র খোলা রেখে,বাজার,ঘাট,যানবাহন খোলা রেখে মসজিদ, প্রার্থণা ঘর বন্ধ রাখা শিরক,কবিরা গুনাহঅর চেয়ে কম নয়।মারুক,মরুক যা হবার তাই হবে।রাখে আল্লাহ মারে কে? কলকারখানা মিল গার্মেন্টস ফ্যাক্টরির চাকা ঘুরলেই মসজিদ খুলে দিন,স্বাস্থ্যবিধি কি মানা হবে সবাই জানেন,ডেঙুর প্রাদুর্ভাব বাড়ছে,শুধু করোনা কেন আগামীর প্রতিটি নিঃশ্বাসেই হবে নানান কিসিমের ভাইরাসের আক্রমন,এর মাঝে যা মরে যা বেঁচে থাকে।এ মহামারী চলবে নানা শিরোনামে।
২৬-৪-২০২০
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:২০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×