somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষুধার কাছে পরাজিত করোনায় মৃত্যু ভয়।

২৭ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক্ষুধার কাছে পরাজিত করোনায় মৃত্যু ভয়।


জাহাঙ্গীর বাবু

ক্ষুদার রাজ্যের পৃথিবী গদ্যময়,বসে খেলে রাজার ভান্ডারেও টান পড়ে। আমাদের তো হ্যান্ড টু মাউথ জীবন। স্বেচ্ছাসেবী সংগঠন,স্বেচ্ছাসেবক ছাড়া বছরে দু, চার, শ, হাজার কম্বল,রমজানে ইফতারি,বন্যা,ঘুর্নি ঝড়ে চিড়া মুড়ি কেজি হারে চাল তেল আলু, কলা,বিস্কুট, রুটির সেল্ফি ছবি, পত্রিকার শিরোনাম হওয়া দানবীরগন গার্মেন্টস, ফ্যাক্টরী,কলকারখানা,শিল্প প্রতিষ্ঠানের মালিক,তারা অনেকেই আবার ভাষণবিদ,রাজনীতির সাইনবোর্ডে, হালের টকশোজীবি মিডিয়া ব্যাক্তিত্ব, দেশের বিভিন্ন সেক্টর প্রধান,তারাই দেশ চালান।


তারা মাসের পর মাস খাবার দিয়ে মানুষ বাঁচিয়ে রাখবেন এ কথাও বিশ্বাস করতে হবে!দেশের সরকার সাধ্যমত চেষ্টা করছে, করবে এটাই স্বাভাবিক কিন্তু তার ওতো সীমাবদ্ধতা আছে।স্থবির অর্থনীতি,দাঁড়িয়ে আছে মেগা প্রজেক্টগুলো,আয়ের উৎস বন্ধ,বিভিন্ন প্রণোদনা আকাশ চুম্বী।ক' দিন ইনকাম লেস থেক্র পত্রিকার শিরোনামের হাত তালির জিডিপি রেট পার হেড ডলারের রেটে ধরে রাখতে পারবে। খুলতে হবেই সকল চাকা দু দিন আগে আর পরে।

এতোই যখন গেছে আরো মাস খানেক ধৈর্য্য ধরা উচিৎ ছিলো।প্রয়োজনে কার্ফিউ দিয়ে ঘরে বন্দী করা প্রয়োজন ছিলো,কিন্তু এমন কিছু করলেই আবার সরকারের দোষ। সেই যাই হোক আমার লেখার উদ্দেশ্য শ্রমিক হেনস্তা,শ্রমিকের জীবন নিয়ে মালিকদের ছিনিমিনি খেলা সরকার নীরব সমর্থন আর ইচ্ছা অনিচ্ছায় করোনা ভাইরাসকে টিকিয়ে রাখার ষড়যন্ত্র।

বিশ্ব থেকে করোনা চলে গেলেও হয়তো থেকে যাবে বাংলাদেশে। কেন? তা আর ভেঙ্গে বলার প্রয়োজন নেই।কারন যে মোবাইলের বাটনে লিখছি তা যে কোরনা মুক্ত আমিই জানিনা। ফেব্রুয়ারী থেকে দেশে পরিবারের কাছে যাই না,কর্ম রক্ষায়,পরিবার রক্ষায়,নিজের রক্ষায়,সব আয়োজন ভেস্তে গেলো লাগামহীন সিদ্ধান্তে, ৫৬ হাজার বর্গমাইলের আসা যাওয়ার রেসে,বাজারের প্রত্যহিক চাহিদায়,কর্মস্থল কিছু খোলা,কিছু বন্ধ,একবার ঢাকায় আসো,আবার গ্রামে যাও,আবার আসো এই সব ছেলে খেলায়।

গরীবের উপর ষ্টিম রোলার সৃষ্টির আদিকাল থেকে।প্রাকৃতিক দুর্যোগ,মানুষ্য সৃষ্টি আগুনে জ্বলে পুড়ে ছারখার বারবার, মহামারীতেও মুল টার্গেটে দরিদ্ররা।এই করোনা ভাইরাসের আক্রমন প্রতিহত করতে চাই সামাজিক,শারিরীক দুরত্ব,কোয়ান্টারেন,আইসোলেশন,লকডাউনে লক,হয়ে থাকা। এই দরিদ্র খেটে খাওয়া মানুষের পক্ষেকি আদৌ সম্ভম? ৫/১০ জন এক ঘরে,এক টয়লেটে ১০-৫০ জন,কর্মক্ষেত্রের তিন ফুট আকাশ কুসুম কল্পনাই বটে।এর মাঝেও জোতদার,বানিয়া,মালিক শ্রেনী কি খেলাটাই না খেললো। এক বার ঢাকা থেকে যেতে বাধ্য করে ইদ মৌসুমের মত,আবার নব্বই এর গন আন্দোলন,মুক্তি যুদ্ধের সময়ের মতো পায়ে হেঁটে শহরে আসতে বাধ্য করে। না এলে বকেয়া পাওনা পাবেনা, চাকরীটাই যাবে। কি খাবে,কি খাবেনা। ভেবেছিলো সাপ্তাহ খানেকেই করোনা পালাবে। সেল্ফিবাজি করতে করতে আবার সব ঠিক হয়ে যাবে,অল্পস্বল্প ত্রান প্রহসনে হবে করোনার যবনিকা,করোনা প্রতিরোধে বিশ্ব মোড়লেরা যেখানে পায়নি পাত্তা,আমেরিকা,ইটালী,লন্ডন,সিঙ্গাপুর খাচ্ছে হিমশিম, সেখানে আমাদের তথাকথিত মৌখিক সিঙ্গাপুর,মালোশিয়া আমার জন্মভুমি বাংলাদেশ কষ্টতো হবেই।কষ্টে যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট কিসের।কষ্ট বাড়ায় বেয়াদব,অর্বাচীন,নীতিহীন,অবিবেচক,কুপরিচালক,লোভী মানুষ নামের পশু গুলো, যাদের হাতে দরিদ্রের রুটি,রুজি,বেঁচে থাকা,আশ্রয়।সব কিছুর মালিক আল্লাহ মানি,সে আল্লাহই এই সব মানুষদের বসিয়েছে ক্ষমতার চেয়ারে,মালিকের আসনে।

করোনা মাহামারীতে আরো একবার মুখোশ উম্মোচন হলো শাসকের,নীল চাষীদের হাত কেটে দেয়া ব্রিটিশদের কথা মনে করিয়ে দিলো,চোখে ভাসলো ইতিহাসের সেই মসলিন কাপড়ের কারিগরদের কথা,লবন চাষী,সমুদ্র পাড়ের জেলে জীবন,গার্মেন্টস কর্মী শিল্প কলকারখানা,ফ্যাক্টরীর কর্মী,কৃষক,কৃষানী,দিনমুজুর জীবন, এমন কি প্রবাসী শ্রমিকের দুঃখ কষ্ট গুলো এক,যা শেষ হবার নয়।প্রকৃতি যেমন খেলে জীবন নিয়ে,তেমনি খেলে কৃত্তিমতা, আশরাফুল মাখলুকাতের সেরা সৃষ্টি,মানুষ,সেই মানুষ সৃষ্ট শোষনের ষ্টিম রোলার।


এই করোনা মহামারী এক দিন শেষ হবে।ক্ষত রেখে যাবে,পচন হবে, দুর্গন্ধ থাকবে অনেক দিন।শ্রমজীবি মানুষেরা যুদ্ধ করেই যাবে।মৃত্যু ভয় পরাজিত ক্ষুধার কাছে অনন্তকাল ধরে।

২৭-৪-২০২০
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×