ইন্ডিয়াতে ১০ বছর পর রেলভাড়া বাড়ল। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়লো ২ পয়সা থেকে সর্বোচ্চ ১০ পয়সা। এর আগে গত বছরই তখনকার রেলমন্ত্রী দিনেশ ত্রিবেদি রেলভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তাতে খেপে যান ‘তাঁর দলে’র নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা রেলমন্ত্রীকে প্রত্যাহার করেন। ফলে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তও আর বাস্তবায়ন হয়নি। বর্তমান রেলমন্ত্রী পবন কুমার বানশাল বলেন, ‘ভাড়া বাড়ানোয় দুর্ভোগের সৃষ্টি হলেও আমাদের বাস্তবতা উপলব্ধি করতে হবে। জনগণের কাছে আমাদের দাবি এটাই।’ তিনি জানান, ভাড়া বাড়ানোর ব্যাপারে জনগণের মতামত জানার জন্য দুই মাস ধরে তিনি দেশের বিভিন্ন স্থান ঘুরে বেড়িয়েছেন। এ সময় যাঁদের সঙ্গেই কথা হয়েছে, তাঁরা সবাই ভাড়া বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।
সূত্রঃ প্রথম আলো, তারিখ: ১০-০১-২০১৩
আর আমাদের জনদরদী নেতারা ও মন্ত্রীরা রেলভাড়া বাড়ান ১০০ থেকে প্রায় ১৫০ শতাংশ। কারণঃ
সোনার বাংলাদেশে কোন দারিদ্র্য নেই – নেতা-নেত্রীরা এ রকমটাই মনে করেন।
বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতা, মাথাপিছু আয় – সর্বোপরি আর্থিক সক্ষমতা বেড়েছে।
নির্বাচিত হবার পরে জনবিচ্ছিন্ন জনপ্রতিনিধিরা জনগণের প্রকৃত অবস্থা জানার ক্ষমতা হারিয়ে ফেলেন।
উন্নয়নের জোয়ারে সব বাস্তবতা ও বিবেক ভেসে গেছে।
আমাদের আম জনতা শাসক ও বিরোধীদল এই দুই পক্ষের যাতাকলে সব সময়ই নিস্পেষিত – এ আর নতুন কী।
আমরা সহনশীলতার অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছি – কোন কিছুই আমাদের আলোড়িত করে না। আমরা সর্বংসহা গন্ডারচর্ম বাংলাদেশী! একটা প্রতিবাদ পর্যন্ত করলাম না!
আরো অনেক কারণ আছে, কারো জানা থাকলে শেয়ার করেন প্লীজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




