somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েকটি হাদিস

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাসূলে পাক (দ) এর হাত মোবারকের সুগন্ধিঃ
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়াসল্লাম এর হাত মুবারক হতে সর্বদা খুশবো বের হতো যে.....
হযরত জাবের ইবনে সামুরা রাঃ বলেন,
আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়াসল্লাম এর সাথে ফজরের নামায আদায় করলাম ,অতঃপর নিজের হুজরা মুবারকের দিকে যাচ্ছিলেন । যাওয়ার পথে যত বাচ্চা দেখলেন সকলের মুখের উপর হাত বুলিয়ে দিলেন, এক পর্যায়ে আমার মুখের উপরও । আমি এমন কোমলতা ও সুগন্ধি অনুভব করলাম মনে হচ্ছিল যেন আতরের বক্সের ভেতর থেকে তিনি এই মাত্র হাত মুবারক বের করে এনেছেন ।
(মুসলিম শরীফ ২য় খন্ড,২৫৬ পৃঃ, মিশকাতুল মাসাবীহ, ৫১৭পৃঃ )
--- সুবহানাল্লাহ ----
রাসূলুল্লাহ (দঃ) বলেনঃ
“আল্লাহ তায়ালা প্রতি রাতের
শেষাংশে – শেষ তৃতীয়াংশে -
নিকটবর্তী আসমানে অবতীর্ণ
হয়ে আহবান জানাতে থাকেন ‘এমন কেউ কি আছে যে আমাকে
ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব?
এমন কেউ কি আছে যে আমার
কাছে কিছু চাইবে আর আমি তাকে দেব ? এমন কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দেব ?”

[বুখারী, হাদীস নং ১১৪৫,
মুসলিম হাদীস নং ৭৫৮]

হযরত জাবের রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম ইরাশাদ
করেছেন, তিনিটি গুণ যার
মধ্যে পাওয়া যাবে আল্লাহ
তাকে (কিয়ামতের দিন ) রহমতের
ছায়াতলে স্থান দিবেন
এবং তাকে জান্নাতে প্রবেশ
করাবেন। (সেই তিনটি গুণ হলো)
দুর্বলের সাথে নরম ব্যবহার করা,
পিতামাতার সাথে সদাচরণ
করা এবং গোলামের সাথে ভাল
ব্যবহার করা।
[জামে তিরমিযি:২৪৯৪]
সংগ্রহ : বাংলা হাদীস

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) হতে বর্ণিত
তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম হযরত আবু যর! ঈমানের
কোন শাখাটি বেশি মজবুত? তিনি বললেন ।
আল্লাহ ও তার রাসুলই অধিক আবগত। রাসূলুল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম বললেন,তাহলো একমাত্র
আল্লাহর সন্তষ্টির উদ্দেশ্যে পরস্পর বন্ধুত্ব স্হাপন
করা এবং আল্লাহ তা য়ালার সন্তুষ্টির
উদ্দেশ্যে কাউকে ভালবাসা ও আল্লাহর সন্তুষ্টির
জন্যই কাউকে ঘৃনা করা ।


আল্লাহর নামে আড়ম্ব,যিনি পরম দয়ালু,করুণাময়।

হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু হতে বর্ণিত,তিনি বলেন;
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেন,
যার মধ্যে চারটি দূষণীয় স্বভাব থাকে সে খাঁটি মুনাফিক,
এবং যার মধ্যে এর থেকে একটি দোষ থাকবে,
তার মধ্যে মুনাফিকের একটি দোষ থাকবে।
যতক্ষণ সে তা বর্জন না করে- যখন তার নিকট আমানত
রাখা হবে তখন খিয়ানত করবে, যখন কথা বলবে মিথ্যা বলবে,
যখন ওয়াদা করবে তখন তা ভঙ্গ করবে। এবং যখন ঝগড়া করবে তখন গালি দেবে।
(কিতাবুল ঈমানঃ বাবুল কাবাইর-হাদীস নং ৫০, মিশকাত শরীফ)

*******ওযুর অবশিষ্ট পানি*****

ওযুর অবশিষ্ট পানি পান করাতে রোগমুক্তি রয়েছে।এই প্রসংগে একজন মুসলমান ডাক্তার বলেছেন,
১.এর প্রথম ক্রিয়া মূত্রনালীর উপর পড়ে,প্রস্রাবের প্রতিবন্ধকতা দূরীভুত হয় এবং খোলাসাভাবে প্রস্রাব বের হয়ে আসে।
২.অবৈধ কামভাব হতে মুক্তি পাওয়া যায়।
৩.যকৃত,পাকস্থলি ও মুত্র নালীর উত্তাপ দূরীভুত হয়।
এক বর্ণনায় এসেছে,"কোন পাত্র বা লোটা দিয়ে ওযু করে থাকলে তার অবশিষ্ট পানি ক্বিবলামুখী হয়ে পান করা মুস্তাহাব।(তাবয়ীনুল হাকায়িক,১ম খন্ড)

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

×