somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবারো গুম অতঃপর খুন

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবারো গুম অতঃপর খুন
নারায়ন গঞ্জে গত কিছুদিন আগে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হল মেধাবী মুখ ত্বকী।
খুবই ব্যাতীত হলাম কারন সে কোন রাজনৈতিক দলের ছিলনা। ছিলনা তার সাথে অরথ-বিত্ত ক্ষমতা নিয়ে কারো সাথে কোন কারাকারিও ছিলনা। তবে এই খুন? বিভিন্ন পত্র-পত্রিকা ও টেলিভিশনের সম্পাদকীয় টক শো থেকে জানা গেল যে, তার সাথে খুনী বা গুম কারীদের কোন শত্রুতা ছিল না। শুধু মাত্র ঐ নারায়ানগঞ্জে প্রভাব বিস্তারের ও ত্রাস সৃষ্টি করতে এই হত্যাকাণ্ড। মানুষ মানুষকে হত্যা করতে পারে এই কথাটি ভাবতে গা শিউরে উঠে। এই মাত্র টিভি দেখতে বসে নিচের স্ক্রলে দেখতে পারলাম নারায়নগঞ্জ সিটির কাউন্সিলর নজরুল, তপন, আইনজীবী চন্দন সহ ৬জনকে শরীরের সাথে ৫-৭ টি করে ইট বেঁধে শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যা করা। যেন আমরা সেই আইয়ামে জাহেলিয়া মানে সেই অন্ধকার যুগে বাস করছি। এটি দেখে এখন সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে যে তারাও যেকোন মুহূর্তে গুম বা হত্যা হতে পারে। যা কোন সাধারণ মানুষই কাম্য হতে পারে না। আমরা শিশুকালে স্কুলের বইয়ে পরতাম যে জীব হত্যা মহাপাপ। কিন্তু এই মহাপাপটি আমরা বর্তমানে অহরহ করছি তা হল একমাত্র তাকওয়ার অভাবে। যদি আমরা তাকওয়ার ব্যাপারে সচেতন হতাম তাহলে আমরা কখনো এই অপকর্মে লিপ্ত হতাম না। নিচে একটি তাকওয়ার বিশ্লেষন দিলাম একটু কষ্ট করে পড়ে জানুন।
হযরত আব্দুল্লাহ বিন উমর (রাঃ) কতৃক এক রাখালের তাকওয়া একদা আব্দুল্লাহ বিন উমর (রাঃ) মদীনায় উপকন্ঠে বের হলেন। তখন তার সাথে তার কিছু সাথীরাও ছিল। সাথীরা খাবারের জন্য দস্তরখানা বিছাল, তখনই ঐদিক দিয়ে এক রাখাল ওতিক্রম করছিল। ইবনে উমর (রাঃ) তাকে বললেন, হে রাখাল! এসো আমাদের সাথে বসে তুমিও কিছু খাও ও পান কর। রাখাল বলল, আমি রোজাদার। ইবনে উমর (রাঃ) বললেন এমন প্রচন্ড গরমের দিনে তুমি রোযা রাখলে। যখন আবহাওয়া অত্যন্ত গরম এবং এ পাহাড়ে তুমি বকরী চড়াচ্ছিল। রাখাল বলল, হ্যাঁ আমি ঐ শূন্য দিনের প্রস্তুতি নিচ্ছি যখন আমল করার সুযোগ থাকবেনা। তাই আমল করে নিচ্ছি।
ইবনে উমর (রাঃ) রাখালের আল্লাহ ভীতি পরীক্ষা করার জন্য তাকে বললেন, তুমি তোমার এই বকরীর পাল থেকে একটা বকরী বিক্রি করবে? আমরা নগদ মূল্যে তা কিনব এবং তোমার ইফতারের জন্য এখান থেকেও গোশতও দিব। রাখাল এ বকরীর পালতো আমার নয়, যে আমি তা থেকে বিক্রি করব। বরং তা আমার মালিকের তাই আমি এইখানে হস্তক্ষেপ করতে পারবনা। হযরত আব্দুল্লাহ বিন উমর (রাঃ) বললেন, তোমার মালিক যদি কোন বকরী কম পাই তাহলে বলবে একটি বকরী হারিয়ে গেছে। তখন সে (বকরী মালিক) কোন কিছু বলবেনা। কেননা পাল থেকে পাহাড়ে দুই-একটি বকরী হারিয়ে থাকে। এই কথা শোনা মাত্র রাখাল হযরত আব্দুল্লাহ বিন উমর (রাঃ) এর নিকট থেকে বের হয়ে গেল, এবং স্বীয় আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে বলল, আল্লাহ কোথায়? যখন রাখাল চলে গেল তখন হযরত আব্দুল্লাহ বিন উমর (রাঃ) এই বাক্যটি বারবার বলতে লাগলেন। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? হযরত আব্দুল্লাহ বিন উমর (রাঃ) মদিনায় ফিরত আসলেন। তখন রাখালের মালিকের নিকট নিজের লোক পাঠিয়ে তার কাছ থেকে ঐ বকরীর পাল সহ রাখাল্কে কিনিয়ে নিলেন। আর তাকে (রাখালকে) মুক্ত করে দিয়ে বকরীর পাল তাকে দান করলেন। ( সুনানে বায়হাকি হাদিসঃ ৫২৯১) উসুদুল গাবাহ হাদিসঃ ৩০৮৬।
নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকট অধিক সম্মানিত সে যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াবান (সূরা আল হুজুরাত-১৩)
সম্মানিত পাঠক সমাজ আজ আমরা একের হক আরেকজন ভোগ করছি, চুরি-রাহাজানি-ডাকাতি-খুন করছি। এইগুলো সব আমাদের তাকওয়ার অভাবে। আসুন আমরা এই হাদিস থেকে তাকওয়ার শিক্ষা গ্রহন করি। দেখবেন এই সমাজটি আসলে বদলে যাবে। আর আমরা সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার কামনা করছি। নয়তো একটি কথা মনে রাখবেন পরকালে আপনি সরকারকে আসল ঐ সরকার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আমিতো তোমাকে একটি দেশের প্রতিনিধি/ প্রধান করে নিয়োগ করেছি তুমি তোমার দেশের মানুষকে কিভাবে পরিচালিত করেছিলে? সেইদিন যদি জবাব দিতে না পারেন তবে আপনাকেও রাষ্ট্র প্রধান হিসাবে ছাড় দেওয়া হবে না। জাহান্নামের আগুনে জ্বলতে হবে অনন্তকাল, যে কালের শুরু আছে নেই কোন শেষ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গোকুলে বাড়িছে সে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: ফেলে আসা এক সড়কের কথা

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

×