somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যরকম ভালোবাসা

০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাকরিটাও চলে গেলে! খুব ভাল বেতন না হলেও মাসে ৮৫০০ টাকা। এই বাজারে ৮৫০০ টাকা দিয়ে সংসার চালানো সম্ভব না। তবুও আমার অসুস্থ মা আর ছোট বোনকে নিয়ে কোনমত চলত। ৩০০০ টাকা বাসা ভাড়া আর বাকিটা দিয়ে বোনের লেখাপড়া খরচ, মা ওষুধ আর আমার সংসারের খরচ। মাঝে মাঝে না খেয়েও কেটে দিয়েছি। কিন্তু আজ এই চাকরিটা আর নেই। বসের অন্যায় আবদার রাখতে পারি নি বলে আমার চাকরিটাই চলে গেল। ঠিকই তো, এই দুর্নীতি দিনে বসের সাথে দুর্নীতি করব না, তা কি হয়? আরে আমি তো বসের গোলাম। বস যা বলবে তাই তো করতে হবে। বস যদি বলে কান ধরে বসে থাকতে তাই করতে হবে। মহুয়াও আমাকে ছেড়ে চলে গেছে। গতকাল আমাকে বলে দিয়েছে, আমার মত কাঙ্গালের সাথে সে আর সম্পর্ক রাখবে না। ঠিকই তো রাখবে কেন? যে মানুষের দুই টাকার খাওয়ানোর মুরাদ নাই, সে আমার প্রেম করে! প্রেম করার আগেই ভাবা উচিত ছিল। কিন্তু আমি কি করব? মহুয়াই তো আমার সাথে জোর করে সম্পর্ক করেছে। বলেছিলাম আমি গরীব মানুষ, কিন্তু তখন সে শুনে নি। এখন সে তার ভুল বুঝিতে পারছে। আরও আগেই তার বুঝা উচিত ছিল। হায়রে আমার কপাল? সব কষ্ট দুঃসংবাদ এক সাথে এসেছে। এদিকে গত ক'দিন মার শরীরটা ভাল যাচ্ছে না। মাকে ডাক্তার দেখানো দরকার, কিন্তু সেই অবস্থা আমার নেই। কত কুলাঙ্গার ছেলে আমি, জন্মদাত্রী মার চিকিৎসা করতে পারছি না। পার্কে বসে চিন্তা করছি, কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। পেটে কিছু পরে নি! পকেটে চল্লিশ টাকা আছে। সিগারেট এর নেশা আমার ছিল না, মাঝে মাঝে দু এক টান দিয়েছি অথবা টাকার অভাবে কখনো কিনে খাওয়া হয় নি। কি মনে করে আটত্রিশ টাকা দিয়ে এক প্যাকেট হলিউড সিগারেট আর একটি ম্যাচ কিনলাম। এখন সম্বল মাত্র দুই টাকা। একটার পর একটা সিগারেট টানশি আর পার্কের বেঞ্চের পাশে একটি কাক এর কান্ড দেখছি। অনেক কষ্টে সে আধ খাওয়া একটি রুটি পলিথিনের প্যাকেট থেকে বের করার চেষ্টা করছে। এক সময় সে সফল হল। নিজেকে কাকের থেকে ছোট মনে হচ্ছে! কাক তার খাবার ঠিকই বের করতে পেরেছে কিন্তু আমি আজ ব্যার্থ। উদ্ভট কথা ভাবতে ভাবতে এমন সময় এক ছোট মেয়ে ফুল নিয়ে আসল।
স্যার, একটা ফুল নিবেন?
না, মামনি। আমার কাছে টাকা নাই। দুই টাকা আছে এটা নিয়ে যাও। আর আমাকে স্যার বলবে না, কাক্কু বল। কি নাম তোমার?
ময়না, কাক্কু আমি আপনারে চিনছি। আমার থেকে একবার একটা ফুল নিয়েছিলেন, আমারে ১০০ টাকা দিয়েছিলেন। টাকা লাগব না, এই ফুলটা আপনার জন্য।
ঠিক আছে মামুনি, দাও।
আপনে এইখানে বইয়া আছেন ক্যান?
মা, আজ সকালে আমার চাকরি চলে গেছে, তাই বাসায় না যেয়ে এখানেই সকাল থেকে বসে আছি।
কাক্কু দুপুরে কিছু খাইছেন?
না, মামানি।
চলেন, চা রুটি খাইয়া আসি।
বাবা, আমার কাছে টাকা নাই। তুমি যাও।
আমি খাওয়াব আপনাকে। আমাকে যদি মা বলতে পারেন, তাহলে আমি কি খাইতে পারি না?
আচ্ছা, মা চল।
খুব খিদা লেগেছিল। চা দিয়ে বন রুটি খাচ্ছি আর একটি ছোট বাচ্চা মেয়ের মমতা দেখে চোখে পানি চলে এসে গেল! আমার চোখের পানি দেখে ময়নার চোখেও পানি এসে গেছে। হয়তো এটাই ভালোবাস, অন্যরকম ভালোবাসা। মনে হচ্ছে নিজের মেয়ে আমার সামনে।

সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×