somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিন বদলের চেষ্টায় ফেসবুক প্রজন্ম...।। একটি আন অফিসিয়াল উক্তি-

২৮ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মিরপুর থেকে বাসে করে ফার্মগেট ফিরছিলাম । ১০ টা পার হবার কারনে সিট পেতে খুব একটা বেগ পেতে হলো না । জায়গা হলো একজন চুল দাঁড়ী হীন ভদ্রলোকের পাশে । লোকটি উচ্চস্বরে কথা বলছেন । তার কথা শুনে মনে হলো খুব তিনি গুরুত্বপূর্ন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তার মেয়ের বিষয়ে । তিনি অদৃশ্য কারো সাথে একা একা বক বক করে চলছেন । তিনি ফিরে ফিরে একই কথা বলছেন আজকালকার মেয়েরা ভার্সিটি ভর্তি হবার পর নাকি বাপ মাকে ভূলে যায় ।
তার অতি মাত্রায় উচ্চস্বরের কারণে আশে পাশের লোকেরা তাকাচ্ছে । আমি অন্য একদিক হয়ে এমন ভাব নিয়ে বসে আছি যে লোকটির কথা আমার কান পর্যন্ত প্রবেশের পূর্বেই ফিরে যাচ্ছে । আমি মনে মনে ভাবছি কেমন করে লোকটির সাথে কথা বলি । কিন্তু লোকটির এমন মাত্রায় অদৃশ্য মানুষের সাথে কথা বলছেন যে আমার কথা বলার কোন সুযোগই নাই । কেমন করে কথা শুরু করবো সেটাও ভাবছি । শেওড়াপাড়া পার হবার লোকটি কে প্রথম জিজ্ঞেস করলাম আংকেল যাবেন কোথায় ? লোকটি এমন ভাবে তাকালো যে আমি ভয়ে ভূল কিছু বলে ফেলেছি । কিছুক্ষন পর লোকটি আমাকে বলে আমি কি করি ।
এক পর্যায়ে গিয়ে জানতে পারি লোকটির বাড়ি সিরাজগঞ্জ । ঢাকায় দুদিন আগে আসছে মেয়েকে দেখতে । বেশ কয় দিন যাবত মেয়ের খোঁজ না পেয়ে ঢাকায় এসেছে । তার মেয়ে একটি প্রাইভেট ভার্সিটি থেকে বিবিএ পড়ছে,মনিপুরী পাড়ায় এক মহিলা হোস্টেলে থাকতো ।
গত দুই দিন যাবত সম্ভাব্য সব জায়গায় মেয়ের খোঁজ নিয়েছে ।তার মেয়ের এক বান্ধুবী মারফত জানতে পেরেছে তার মেয়ে নাকি রাতে ফেসবুকে নানান ছেলেদের সাথে চ্যাট করতো,মেয়ের নিখোজ হওয়ার জন্য বার বার ফেসবুককে দোষ দিতে থাকে । আমাকে এক পর্যায়ে জিজ্ঞেস করে আমার মোবাইল ফোনে ফেসবুক আসে কিনা । আমি কোন কথার উত্তর দেই না । কি বলবো বুঝতে পারছি না । আহরে ! লোকটির কথায় খুব ইমোশনাল হয়ে যাই। তিনি বলছেন তার মেয়ে গ্রামে যেতে চাইতো না । নানা রকমের অজুহাত দিতো । গ্রামে গেলে নাকি ফেসবুক চালানো যেত না,ভার্সিটি বন্ধু বান্ধব । ইত্যাদি নানান কথা । লোকটি সদরঘাট যাচ্ছে তার বড় মেয়ের বাসায়,সেখানে খোঁজ নিয়েই গ্রামে ফিরে যাবে । তারপর প্রতিজ্ঞা করবে মেয়ের মূখ কোনদিন দেখবে না । আমি লোকটির কাছ থেকে কেমন করে ছাড়া পাই সেই চিন্তা করতে থাকি ।
ভাগ্য সুপ্রস্নন হয় ফার্মগেট আসলে, ফার্মগেটে গাড়ির যাত্রী কিছুটা হালকা হলে সামনের দিকে যাই । যাবার পর মনে হয় ইস লোকটির তো নাম কি শোনা হলো না । অত্যন্ত কন্টাক নাম্বার নেয়া লাগতো । যদি কোনভাবে তার মেয়েকে খুঁজে পেতে সাহায্য করা যায় । ফার্মগেটে কিছুক্ষনের বিরতিতে গাড়ীটা অনেকটা ভরে যায় । বাংলামোটরের কাছা কাছি আসার পর পিছন দিকে ছিনতাইকারি ছিনতাইকারী চিল্লা চিল্লি শুরু হয়ে যায় । এক লোক একজন ছেলের পকেটে হাত দেবার সময় হাতে নাতে ধরা পরেছে । পিছন ফিরে লোকজনের ভীরে দেখতে পাই ঐ চুল দাড়ীহীন আংকেল কে চর থাপ্পর মারছে লোকজনে ।
মুহূর্তে আমি শক খেয়ে যাই । লোকজনকে যে বলবো ঐ লোকটি ছিনতাইকারি হতে পারেনা । এই কথাটি বলার মত সাহস হয় না । বাংলামোটর নেমে রিকশা নিয়ে মগবাজার দিকে যাত্রা শুরু করি । রিকশায় চড়ে ঘটনাটা কেমন যেন এলোমেলো মনে হয় ।
হয় লোকটি আসলেই ছিনতাইকারী, না হয় যে ছেলেটি তাকে ধরেছে । কি জানি আজকাল ছিনতাইকারী চরিত্রের ভিন্নতা নাকি অন্যকিছু । কিছুতেই মেলাতে পারছি না ।
ধূর সব জানি কেমন কেমন কাল্পনিক কাল্পনিক লাগে । ঠিকমত ছিনতাই কারী চরিত্রটা এখনো বুঝতে পারিনি ।
:-*:-*
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×