আপনার স্বামীর জন্য আমার দুঃখ হয়!
সন্তান উৎপাদনইতো ভালো ছিল
কী প্রয়োজন ছিল একজন গন্তব্যহীন কবির প্রেমে পড়ার!
সমাজ এসব প্রেম-ট্রেম মানে না।
যেহেতু, আপনি সামাজিক প্রাণী
কবিদের থেকে একটু দূরে থাকা উচিৎ
কবিরা আবার সমাজভূক্ত নয়
কবিরা ভীষণ ক্ষুদার্ত
এবং পথভ্রষ্ট (মানুষ তা-ই বলে!)
এসব কবি-টবি দিয়ে কিচ্ছু হবে না
তাঁরা নরকগামী!
আপনি বরং স্বামী-সেবায় মন দিন
স্বর্গে যাবেন! (প্রতিশ্রুতি আছে)
আপনার স্বামীর জন্য জন্য আমার ভীষন দুঃখ হয়
বিছানায় সে আপনার পাশে একা!
সঙ্গমকালে আপনি পাঠ করেন স্বনামী কবিতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

