somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কি রকমভাবে কবিতা লিখি-- তুই এসে দেখে যা নিখিলেশ!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






একজন শিল্পীর সাথে দেখা হলে তিনি বললেন, সঙ্গীত মহৎ রুচির পরিচায়ক, সকলের উচিত গান শোনা। গাইতে না পারুক অন্তত শুনতে জানতে হবে। ভালো শ্রোতা হওয়া চাই। আজকাল মানুষ গান বলতে কিবা বুঝে? কয়জনে বুঝে? যারা বুঝে তারাও তো ঐ গান বলতে রবীন্দ্র আর নজরুল ছাড়া কিছু বোঝে না। রবীন্দ্রনাথ গানের কতটা ক্ষতি করেছেন আপনি জানেন ?

একজন চিত্রশিল্পীর সাথে দেখা হলে তিনি বললেন, ছবি আকার মধ্যে যে প্রাণ তা আর কোথাও নেই, তুলির আঁচড়ে দিয়েছেন কখনো ? দেখবেন একটা দাগ কাটবেন আর কেমন ক্যানভাসে ফিরে আসবে প্রাণ।
পাবলো পিকাসো কীভাবে ছবি আঁকতেন আপনি জানেন ? একটা ক্যানভাস এত এত দামে বিক্রি কেন হচ্ছে জানেন ?

একজন যন্ত্রশিল্পী তার সারদের তারগুলো দেখিয়ে বললে, এগুলোর মধ্যে যে কি নিগুড় সুর আছে মশাই! আপনাকে অবশ করে রাখতে পারে! আপনাকে একদিন ভীমপলাশি শুনাবো। আপনি বুঝতেই পারবেন না কখন দিন হলো আর কখন রাত হলো !

একজন নৃত্যশিল্পীর সাথে দেখ হলে তিনি বললেন, কত্থক থাক বাদ দিন কুচিপুডি কিংবা মোহিনীঅট্টম দেখবো, তবলার সাথে সাথে দেখবেন শরীরের যে বাঁক পরিবর্তন হয় তা স্বর্গীয়!

একজন প্রেমিকের সাথে দেখা হলে তিনি বললেন, প্রেমে পড়ে যেতে হবে। প্রেম করেছেন কখনো ? এমন প্রেম করতে হবে যেন নিজেই বুঝতে না পারেন কখন আপনাকে কষ্ট পেতে হবে আর কখন সুখী থাকতে হবে?
একজন মুমূর্ষু রোগীকে ব্লাড ডোনেট যদি নৈতিক হয় তাহলে একজন খুব ব্যথায় কাতর কাউকে প্রেম দেয়া, স্নেহ দেয়া নৈতিক দায়িত্ব !

একজন বিজ্ঞানীর সাথে দেখা হলে তিনি বললেন, সায়েন্স পড়তে হবে। বুঝতে হবে বিশ্বের কি হালচাল, সূর্যের তেজ কমছে সে খবর রাখছেন?
তেজস্ক্রিয়তা ঘিরে ফেলছে আমাদের। ক্যান্সারে মরলেন বলে! বরফ যেভাবে গলছে কুড়ি বছরের মধ্যে দেশ তলিয়ে গেল বলে।
আমার মুখ থেকে সিগারেট টেনে ফেলে দিয়ে বললেন, আপনি এখনো সিগারেট টানছেন? জানেন! ওয়ান পাফ অফ ইউর সিগারেট ক্যান মিল্ট এ আইসবার্গ !

একজন অর্থনীতিবিদের সাথে দেখা হলে তিনি বাজার ব্যবস্থা, উৎপাদন, সরবরাহ, বিনিময়, বিতরণ এবং ভোগ ইত্যাদি ইত্যাদি বুঝিয়ে বললেন, যত যাই বুঝাই না কেন, সবকিছুরই হয়ত একটা সীমারেখা থাকতে পারে কিন্তু মানবজীবনে চাহিদার কোন শেষ নেই।

একজন কম্পিউটার প্রোগ্রামারের সাথে দেখা হলে তিনি বললেন, মাত্র দুই লাইন কোড আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি জানেন আপনার জীবন কে চালাচ্ছে? আপনাকে চালাচ্ছে এলগরিদম! আপনি কখন কী করবেন কোথায় যাবেন সবকিছু নিয়ন্ত্রণ করছে এলগরিদম, এটা বুঝতে পারলে বিশ্ব আপনার।

সবশেষে, একজন কবির সাথে দেখা হল।
তাকে বললাম- আপনি কিছু বলবেন না?
তিনি বললেন একটা কাজ করুন, যা যা শুনেছেন এতক্ষণ সব একটা একটা করে খাতায় করে লিখে ফেলুন।
দেখবেন কেমন সুন্দর একটা কবিতা হয়ে যাবে, কবিতা মূলত কঠিন কিছু না। কবিতার চেয়ে জীবন কঠিন। আপনি এতক্ষণ যা যা শুনলেন তা জীবনেরই অংশ, আর এখন যা লিখবেন অর্থাৎ কবিতা সেটাই জীবন।


জাহিদ অনিক
১১/২/১৯
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×