
এই যে তোমাকে ছুঁয়ে আমার নতুন জন্ম হয় রোজ রোজ, তুমি মায়ের মত এক নারী;
এ তোমার নব-মাতৃত্ব!
যুগপৎ এই জন্ম আমার, এ জন্ম তোমার।
তুমি এক প্রেমিকা মাতৃ-জন্ম নাও,
আমি নেই সেই মানবজন্ম; যা পূর্ণ করে তোমার মাতৃ-প্রকৃতি,
যুগপৎ এ মাতৃত্ব তোমার, এ মাতৃত্ব আমার।
(মে ১২, ২০১৯)
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৯ সকাল ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



