somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৫ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তিমূলক শিক্ষাক্রমে নিয়ে আসার সুপারিশ

১৬ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী দশ বছরের মধ্যে অষ্টম শ্রেণী উত্তীর্ণ ২৫ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তিমূলক শিক্ষাক্রমে নিয়ে আসাসহ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে শিক্ষানীতি প্রণয়ন কমিটি।

জাতীয় শিক্ষানীতি-২০০৯ এর খসড়ায় এসব সুপারিশ করা হয়।

খসড়ায় বলা হয় "আগামী দশ বছরের মধ্যে অষ্টম শ্রেণী উত্তীর্ণ ২৫ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তিমূলক শিক্ষাক্রমে নিয়ে আসা হবে। পরবর্তীতে এ হারকে অন্তত ৫০ শতাংশে উন্নীত করা হবে।"

জাতীয় শিক্ষানীতি কমিটির কো-চেয়ারম্যান ড.খলীকুজ্জমান আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শিক্ষানীতির একটি খসড়া তৈরির কথা জানান। তবে খসড়াটি চূড়ান্ত হবে ২১ জুলাই। আগস্ট মাসের মধ্যেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে মাদ্রাসা শিক্ষাসহ মাধ্যমিক স্তরের সকল ধারায় বৃত্তিমূলক শিক্ষাক্রম চালু করা হবে। দেশের সকল শিক্ষার্থীকে প্রাক বৃত্তিমূলক শিক্ষাসহ অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা সমাপ্ত করতে হবে।

প্রতিবেদনে মাধ্যমিক পর্যায়ে বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে কয়েক ধরনের জনশক্তি গড়ে তোলার কথা বলা হয়েছে। এর মধ্যে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর ছয় মাসের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে জাতীয় দক্ষতামান-১ মানের জনশক্তি, এক বছরের বৃত্তিমূলক শিক্ষা দিয়ে অর্থাৎ নবম শ্রেণী (ভোকেশনাল) শেষ করার মাধ্যমে জাতীয় দক্ষতামান-২ মানের জনশক্তি, দুই বছরের বৃত্তিমূলক শিক্ষা (দশম শ্রেণী, ভোকেশনাল) দিয়ে জাতীয় দক্ষতামান-৩ মানের জনশক্তি এবং চার বছর অর্থাৎ দ্বাদশ শ্রেণী শেষ করে জাতীয় দক্ষতামান-৪ মানের জনশক্তি গড়ে তোলা হবে।

এতে কারিগরি শিক্ষা স¤প্রসারণের লক্ষ্যে পলিটেকনিক, টেক্সটাইল, লেদার ইনস্টিটিউটসহ এ ধরনের অন্যান্য ইনস্টিটিউটরে সংখ্যা বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে।

বেসরকারি খাতে মান সম্পন্ন বৃত্তিমূলক ও কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে উৎসাহিত করতে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে।

তথ্য-প্রযুক্তির ওপর জোর দিয়ে বলা হয়, বৃত্তিমূলক ও কারিগরী শিক্ষার সকল স্তরের শিক্ষাক্রমে কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি শিক্ষাকে বাধ্যতামূলক ভাবে অন্তর্ভুক্ত করা হবে।

বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত ১ ঃ ১২ করার সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে প্রকৌশল, চিকিৎসা, ব্যবসায় শিক্ষা, কৃষি শিক্ষা, ললিত কলা, আইন শিক্ষা,নারী শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষানীতি ২০০০ অধিকতর সময়োপযোগী করার লক্ষ্যে গত ৮ এপ্রিল শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি ঘোষণা করেন।

কমিটিতে লেখক ও বিজ্ঞানের শিক্ষক মুহাম্মদ জাফর ইকবাল, অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদসহ ১৬ জন সদস্য রয়েছেন।পরে কমিটিতে আরও দুইজন সদস্য যুক্ত করা হয়। বেশ কয়েকটি সভা করে কমিটি এ খসড়া প্রতিবেদন তৈরি করেছে।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×