somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বদলে যাচ্ছে ফেসবুক ফেস

১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুক ডটকম। গ্রাহক সংখ্যাও নেহাত কম নয়। আর প্রতিদিন গুটি গুটি করে বাড়ছে তার গ্রাহক সংখ্যাও। প্রতিটি ব্যবহারকারী ফেসবুকে তার ব্যক্তিগত তথ্য ও কার্যক্রম বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। তবে সব কথা সবার সঙ্গে যে ভাগ করা যায় না তা ফেসবুকও ভালোই জানে। ফেসবুকে সংরক্ষিত তথ্য ও কর্মপরিকল্পনা সম্পর্কে কোনো বন্ধুকে জানাতে চাইলে নিয়ন্ত্রণ আছে নিজের হাতেই। তবে প্রক্রিয়াটিকে আরও সহজ করতে ফেসবুক প্রাইভেসি অপশনে আশু কিছু পরিবর্তন অপেক্ষমাণ। সূত্র জানিয়েছে, নতুন ব্যবস্থা ভোক্তাদের তথ্যের নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করে তুলবে।
বর্তমান পদ্ধতির আগাগোড়া
বর্তমান ব্যবস্থায় যে কোনো ফেসবুক ব্যবহারকারী প্রাইভেসি সেটিংস থেকে বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারেন। ধরা যাক, কোনো গ্রাহকের ফেসবুক অ্যাকাউন্টে ক্লাসমেট নামে বন্ধুর তালিকা আছে। তিনি চান না কোনো বিশেষ স্ট্যাটাস মেসেজ যা তিনি প্রোফাইলে প্রকাশ করতে যাচ্ছেন, তারা জানুক। গ্রাহক সহজেই প্রাইভেসি সেটিংস পেজের স্ট্যাটাস মেসেজ অপশনের নিচে থাকা কাস্টমাইজ বোতাম চেপে যে কোনো বন্ধু বা বন্ধুদের তালিকা থেকে বিষয়টি আড়াল করতে পারেন। কিন্তু কাজের জন্য ব্যবহারকারীকে বেশকিছু সময় ব্যয় করতে হবে, যা বেশিরভাগ ব্যবহারকারীই করেন না। নিউইয়র্ক টাইমস সূত্র জানিয়েছে, ফেসবুকের মোট ব্যবহারকারীর শতকরা ২৫ ভাগেরও কম নিয়মিত প্রাইভেসি সেটিংস আপডেট করেন। কারণ বিষয়টি বেশ ঝামেলা তৈরির সঙ্গে বিরক্তিকরও। মনে করা যাক, বেশিরভাগ সময় ক্লাসমেটের সঙ্গে ব্যবহারকারী স্ট্যাটাস শেয়ার করতে চান না। কিন্তু কোনো বিশেষ বিষয় তিনি তাদের স্ট্যাটাসের মাধ্যমে জানাতে চান। সেক্ষেত্রে তাকে আবার প্রাইভেসি অংশে গিয়ে সেটিংস পরিবর্তন করতে হবে। আর বন্ধুদের আবার বল্গক করতে চাইলে তাকে আবারও সেটিংস পরিবর্তন করে নিতে হবে।
নতুন পদ্ধতি
নতুন পদ্ধতির প্রোফাইলে কোনো বিষয় পোস্ট করার সময় গ্রাহকের কাছে জানতে চাওয়া হবে বন্ধু তালিকার কোন অংশের সঙ্গে তিনি বিষয়টি শেয়ার করতে চান। প্রক্রিয়াটিকে ব্যবহারকারীবান্ধব করার জন্যই চলতি মাসের শুরুতে ফেসবুক ব্যবস্থাটিতে কিছু পরিবর্তন আনার ঘোষণা দেয়। নতুন পরিকল্পনা অনুযায়ী পোস্ট শেয়ার সংক্রান্ত বিষয়ে ব্যবহারকারীদের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। প্রাইভেসি সেটিংসে না গিয়েই কাজটি করা যাবে। প্রতিটি পোস্ট প্রকাশ করার আগে জানতে চাওয়া হবে কাদের চোখের সামনে গ্রাহক বিষয়টি তুলে ধরতে চান। সেক্ষেত্রে তিনি সবাই, বন্ধুদের বন্ধু, শুধু বন্ধুরা বা কাস্টম অপশন দেখতে পাবেন। কাস্টম অপশন ব্যবহারে কোনো বিশেষ বন্ধু বা বন্ধু তালিকার সঙ্গে বিষয়টি শেয়ার করা যাবে। পদ্ধতিটি বাস্তবায়িত হলে প্রাইভেসি নিয়ন্ত্রণে ফেসবুক আরও একধাপ এগিয়ে যাবে। সঙ্গে ফেসবুককে ব্যবহারকারীবান্ধব করার প্রতিশ্রুতিটাও রক্ষা হবে।
আশার আলোয় কালো ছায়া
উদ্যোগে যে কোনো গলদ নেই তা নয়, বিশেষ করে সবাই অপশনটিতে গ্রাহকের তথ্য শুধু ফেসবুকে নয়, পুরো ওয়েবে প্রকাশিত হয়ে যাবে। অর্থাৎ ইন্টারনেট সার্চিংয়ের মাধ্যমে যে কেউ তা দেখতে পাবেন। ফেসবুক নির্বাহীরা জানান, ফেসবুক প্রোফাইলের বিষয়গুলো সার্চ ইঞ্জিনে প্রকাশ্য নয়। তবে আশা করা হচ্ছে, শিগগির তা করা হবে। ফেসবুক কার্যক্রম শুরু করার পর থেকেই ব্যবহারকারীরা ফেসবুকে বন্ধুদের সঙ্গে তাদের কার্যক্রম শেয়ার করতে অভ্যস্ত। রাতারাতি বন্ধুদের গণ্ডি পেরিয়ে তা ওয়েবে ছড়িয়ে পড়া রীতিমতো বিপজ্জনক। ডিফল্ট সেটিং যদি 'সবাই' থাকে তবে নিজের অজান্তেই অনেক গ্রাহক কাজটি করবেন, যা মোটেও সুখকর বার্তা নয়। এমনকি ফেসবুকের আকাশচুম্বী জনপ্রিয়তার পথে তা বাধা হয়ে দাঁড়াবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×